Breaking News
Home / TRENDING / অধিকারী পরিবার প্রসঙ্গে কল্যাণের কুকথা : হুগলির জনতার কাছে বিচার চাইলেন শুভেন্দু

অধিকারী পরিবার প্রসঙ্গে কল্যাণের কুকথা : হুগলির জনতার কাছে বিচার চাইলেন শুভেন্দু

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

তৃণমূলের সঙ্গে সংঘাতে যে বিরাম নেই তা আরও একবার হুগলির কুন্তীঘাটের জনসভায় বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দিন কয়েক আগে শ্রীরামপুরের তৃণমূল (TMC) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) পরিবহন মন্ত্রী ও তাঁর পরিবারের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেছিলেন। এদিন হুগলি জেলার মাটিতে দাঁড়িয়ে নাম না করে সেই মন্তব্যের জবাব দিয়ে জনতার কাছে বিচার চাইলেন তিনি। শুভেন্দু অধিকারী বলেছেন, “আমি শ্রদ্ধা জানিয়েই বলছি। প্রাক্তন সাংসদ প্রয়াত অনিল বসুর যখন কারও বিরুদ্ধে অশালীন মন্তব্য করতেন, তখন তা হুগলির মানুষ ভালোভাবে নেয়নি। আজ যদি কোনও জনপ্রতিনিধি আমার বা আমার পরিবারের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমন করেন, তাহলে তা কী আপনারা মেনে নেবেন ?”


এমন আক্রমণ জানিয়েই ক্ষান্ত হননি নন্দীগ্রাম বিধায়ক। এরপরই জনতার উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন, “আপনারা কি এই কালচার মেনে নেবেন ?” প্রসঙ্গত, ১০ নভেম্বর নন্দীগ্রামে অধিকারের সভার পর শ্রীরামপুর টাউন হলের এক দলীয় বিজয়া সম্মেলনীতে নাম না করে শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তুই তোকারি করে তৃণমূলের এই আইনজীবী সাংসদ বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের গাছ তলায় বড় হয়েছিস। চারটে মন্ত্রিত্ব পেয়েছিস, তাই চারটে চেয়ার আছে। কত পেট্রোল পাম্প করেছিস। তা নাহলে মিউনিসিপালিটি আলু বেচতিস।” যদিও গতকাল রামনগরের শুভেন্দু অধিকারীর সভার পর সুর নরম করেছিলেন কল্যাণ। একটি সূত্র মারফত জানা গিয়েছিল, বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়কে দিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাল্টা জবাব দিয়ে শুভেন্দু বুঝিয়ে দিলেন সংঘাত এখনও শেষ হয়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *