চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
নাম না করে বিজেপিকে (BJP) ফের আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দ্ব্যর্থ ভাষায় দাঙ্গাবাজ আখ্যা দিয়ে করোনার সঙ্গে দাঙ্গাবাজদের বিদায়ের প্রার্থনা করলেন তিনি। শুক্রবার গার্ডেনরিচের নেতাজি স্পোর্টিং ক্লাবের ছটপুজোর অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানেই সঙ্গে নিজের বক্তৃতায় বিজেপির উদ্দেশ্যে উগরে দেন একরাশ ক্ষোভ। তিনি বলেন, “এরাজ্যে সাধারণ মানুষের পাশে তার সরকার সবসময়ের জন্য আছে। কিন্তু মাঝখানে হঠাৎ হঠাৎ কেউ বাইরে থেকে এ রাজ্যে এসে ভাষণ দিয়ে চলে যায়। কিন্তু কাজের কাজ কিছুই করে না।” এরপরই তিনি বলেন, “ছট মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছেন সমস্ত মানুষ যেন সুস্থ থাকে এবং করোনা যেন দেশ থেকে চলে যায়। করোনার সঙ্গে যেন দাঙ্গাবাজরাও যেন দেশ থেকে চলে যায়।” বিজেপির নাম মুখে না আনলেও মুখ্যমন্ত্রীর আক্রমণের নিশানা যে গেরুয়া শিবির তা উপস্থিত কারো বুঝতে অসুবিধা হয়নি।
এদিন তিনি জানিয়েছেন, করোনা ভাইরাসের সংক্রমণের আবহে এবছর ছট পুজো হচ্ছে। তাই সবাইকেই করোনার বিধি-নিষেধ মেনে চলতে হবে। মাস্ক পড়তে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। দুর্গাপুজো, কালীপুজো সমস্ত কিছুই করোনা আবহে করতে হয়েছে। কারণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশে এবছর রবীন্দ্র সরোবর বন্ধ রয়েছে। তবে সমস্ত ছট পুণ্যার্থীদের জন্য তিনি কৃত্রিম জলাশয় এবং গঙ্গার ঘাট করে দিয়েছেন । যাতে ছট পুণ্যার্থীদের পুজো করতে কোনওরকম অসুবিধা না হয়। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, সবার কাছেই আবেদন করছি ছটপুজো বাড়িতে থেকে যতটা সম্ভব করুন। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী, পুলিশ কমিশনার অনুজ শর্মা । বন্দ্যোপাধ্যায়। পারেন্টদিশ এরপর তিনি খিদিরপুরের তক্তা ঘাট ও দহিঘাটেও যান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news