Breaking News
Home / TRENDING / ‘আমি সর্বস্ব’ দলে আরএসএস-এর সুরে ‘আমরা’ তত্ত্বের জয়গান শুভেন্দুর

‘আমি সর্বস্ব’ দলে আরএসএস-এর সুরে ‘আমরা’ তত্ত্বের জয়গান শুভেন্দুর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

“আমি নয় আমরা তত্ত্বে বিশ্বাসী হতে হবে তবে এই কঠিন পরিস্থিতির মধ্যে জয় আসবে।”

দলে ‘আমরা’ বলে কিছু নেই নাকি?

দলনেত্রী যে বলেন দলের কর্মীরা আমার সম্পদ। তাহলে ওই সবই কথার কথা!
সংশয় তৈরি হচ্ছে। হওয়ারই কথা। আমি নয় আমরা যিনি বলছেন, তিনি তৃণমূল রাজনীতির সবচেয়ে উজ্জ্বল ফসল শুভেন্দু অধিকারি (Suvendu Adhikari)। অন্তত তৃণমূল কংগ্রেসের রাজনীতি যাঁরা শুরু থেকে দেখছেন তাঁদের অনেকেই এমনটা মনে করেন। শনিবার সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি সংক্ষিপ্ত বক্তব্য প্রকাশ পায়। যেখানে তিনি বলছেন, “খালি আমি আমি করলে হবে না। আমরা-য় বিশ্বাসী হতে হবে। যৌথ নেতৃত্বে বিশ্বাসী হতে হবে। কোনও কাজ কেউ একা করতে পারে না।”

অনেকে বলেন কিশোর বয়সে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) শাখা করতেন শুভেন্দু। আমি নয় আমরা, এই ভাবনাটিও পৃথিবীর অনেক বড় বড় সংগঠনের মত আরএসএস-এরও গোড়ার কথা। সেখানে ব্যক্তি বলে কিছু নেই, সবই সঙ্ঘ। ব্যক্তি হিত নেই, পক্ষ বা দলহিতও নেই। সবটাই দেশহিত। শুভেন্দুও এদিন স্বামীজীর উদাহরণ টেনে বলেছেন, আমি-তত্ত্বের যে বিশ্বাস করবে তার ধ্বংস হবে। স্বামী বিবেকানন্দ বলে গেছেন ভারতবর্ষ এগোতে পারেনি শুধু ‘আমি আমি’ করে বলে। তাঁর কথায়, ‘আমরা আমরা’ করুন দেখবেন সব কাজে জিতে যাবেন। তাই ‘আমরা আমরা’ করতে বলেছি ‘আমি আমি’ করতে বলি না।” এই কথা বলে কাউকে কি বিঁধতে চাইলেন শুভেন্দু?

অনুপ্রেরণা নির্ভর তৃণমূলে অবশ্য এই প্রশ্নের উত্তর পাওয়া যায় নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *