চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
দিল্লির মাইনোরিটি কমিশনের (Delhi Minority Commission) চেয়ারম্যানের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। গত ২৮ এপ্রিল নিজের ফেসবুক পোস্টে বেশ কিছু মন্তব্য করেন দিল্লির মাইনোরিটি কমিশনের জাফারুল ইসলাম খান। নিজের ফেসবুক পোস্টে তিনি কুয়েত ধন্যবাদ জানিয়ে বলেন, ভারতে আক্রান্ত মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্য। পাশাপাশি তিনি বলেন, “ভারতীয় মুসলিমরা এখনও তাদের ওপর বেড়ে চলা অত্যাচার, গণপিটুনি তথা দাঙ্গার মতো ঘটনার কথা আর অন্যান্য মুসলিম রাষ্ট্রকে বলা শুরু করেনি।”
দিল্লি মাইনোরিটি কমিশনের চেয়ারম্যানের এমন কথা প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। প্রশ্ন ওঠে, একজন প্রশাসনিক পদে থাকা ব্যক্তি কিভাবে নিজের দেশের অভ্যন্তরীণ কোনও সমস্যার কথা কিভাবে ভিন রাষ্ট্রকে বলতে পারেন। এমন কথাও আলোচনা হয়, যদি দেশে মুসলিম সম্প্রদায়ের প্রতি অন্যায় হওয়ার কোনও ঘটনা তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, তাহলে তা তিনি আদালতে জানান। কেন এভাবে প্রকাশ্যে বিতর্কিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ?
এরপরেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দিল্লি পুলিশ। ঘটনার প্রভাব বুঝতে পেরে পয়লা মে নিজের ফেসবুক পোস্ট ডিলিট করে দেন জাফারুল ইসলাম খান। তিনি বলেন, “আমি কখনোই অন্য রাষ্ট্রকে বলে নিজের রাষ্ট্রকে ছোট করতে চাইনি। আমি ব্যক্তিগতভাবে কখনোই মনে করি না আমরা ভারতে খারাপ রয়েছি। ভারতে আমরা জন্মেছি, অন্য রাষ্ট্রের প্রতি আমার কোনও দায়বদ্ধতা আর কোনও প্রশ্ন নেই।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news