Breaking News
Home / TRENDING / ‘যোগ্য’ লোক নেই! অনিচ্ছুক সনিয়ার হাতেই রয়ে গেল কংগ্রেসের সংসার

‘যোগ্য’ লোক নেই! অনিচ্ছুক সনিয়ার হাতেই রয়ে গেল কংগ্রেসের সংসার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো ।

সারাদিন টানটান উত্তেজনার পর পর্বত মুষিক প্রসব করল।

এর বাইরে সম্ভবত আর কিছু হওয়ারও ছিল না কংগ্রেসের সিডব্লুসি-র (CWC) অধিবেশনে।

‘যাই গো তবে যাই

কাজের পথে আমি তো আর নাই’

গতকাল থেকে সনিয়া গাঁধি নিজেকে এমনই একটা মানসিক অবস্থানে নিয়ে গেছিলেন বলে খবর ছিল, তবে শেষ পর্যন্ত মনমোহন, অ্যন্টনির মত নেতারা তাঁর যাওয়ার পথের সামনে এসে দাঁড়িয়ে বললেন, ‘যেতে নাহি দিব।’ সনিয়ারও আর যাওয়া হল না। অন্তত এ যাত্রায় তিনিই রয়ে গেলেন অন্তর্বর্তী সভানেত্রী। এবং এক বছরের এই অন্তর্বর্তী সময় কাল ফুরিয়ে গেলেও ‘যোগ্য’ লোকের অভাবে সেই কাল আরও বর্ধিত হল।
তবে কথা রেখেছেন রাহুল। সভাপতিত্বের গুরুভার কিছুতেই নিজের কাঁধে তুলে নেন নি।

ফলতঃ যা ছিল তাই! লাভ বলতে অনেকদিন পর কংগ্রেস আবার মিডিয়ার দৃষ্টি কেড়ে নিল। মিডিয়াও কংগ্রেস কভার করে টিআরপি ও ভিউয়ারসিপ পেল।
আর রক্ষা পেল গাঁধি পদবির মাহাত্ম্য!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *