Breaking News
Home / TRENDING / করোনা পজেটিভ হলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী

করোনা পজেটিভ হলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা পজেটিভ হলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার দুপুরে তাঁর অ্যান্টিজেন টেস্ট করার পর প্রথম রিপোর্ট পজিটিভ আসে। তাই আরটি-পিসিআর টেস্ট তথা সোয়াব টেস্ট করা হয়। তাতেও রিপোর্ট আসে পজিটিভ। তাঁর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণের উপসর্গ এখনও মৃদু। বর্তমানে বাড়িতে রয়েছেন তিনি। শুক্রবার চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে একবার শারিরীক চেক-আপ করিয়ে নেবেন তিনি। তার পর তাঁদের পরামর্শ মতোই চলবেন। মৃদু সংক্রমণ থাকায় হোম আইসোলেশনে থাকার কথা নন্দীগ্রামের বিধায়কের।

অধিকারী পরিবারে এর আগে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন শুভেন্দু অধিকারীর বড় দাদা ও তাঁর ভাইপো। মা গায়েত্রী দেবীও সম্প্রতি কোভিড-১৯ (Covid-19) পজেটিভ হন। সেই সময় নিজেকে হোম কোয়ারেনটিনে নিয়ে যান তিনি। কিন্তু, এবার নিজেই সংক্রমিত হয়ে পড়লেন শুভেন্দু অধিকারী। করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই যথেষ্ট সাবধানে ছিলেন তিনি। গত কয়েক মাসে কলকাতায় আসেননি তিনি। দলীয় বৈঠক থেকে শুরু করে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আসেননি তিনি। যদিও, তাঁর এই পদক্ষেপের জন্য অন্য ব্যাখ্যা রয়েছে রাজনৈতিক মহলে। কিন্তু, সবকিছুকে ছাপিয়ে তাঁর করোনা ভাইরাসে (Coronavirus) সংক্রমিত হওয়ার খবর এখন সংবাদের শিরোনামে। প্রসঙ্গত, তাঁর জেলা পূর্ব মেদিনীপুর থেকে নির্বাচিত এগরার তৃণমূল (TMC) বিধায়ক সমরেশ দাস গত মাসেই করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *