Breaking News
Home / TRENDING / কর্মসংস্থান করতে না পারলে আত্মনির্ভর ভারত অর্থহীন : মোহন ভাগবত

কর্মসংস্থান করতে না পারলে আত্মনির্ভর ভারত অর্থহীন : মোহন ভাগবত

দেবক বন্দ্যোপাধ্যায় ।

কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারলে আত্মনির্ভর ভারত গড়ে তোলা সম্ভব নয়।দু’দিনের সফরে কলকাতায় এসে, রাজ্য-আরএসএস (RSS) কে এই কথাই বলে গেলেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত। (Mohan Bhagabat) এমনিতে বৈঠক যা হয়েছে সবই রুদ্ধদ্বার। তবু সূত্র মারফত যেটুকু জানা গেছে তা থেকে একটি বিষয় স্পষ্ট রাজ্য রাজনীতি, একুশের নির্বাচন, বিজেপির সংগঠন এসব কোনও কিছু নিয়েই কোনও কথা হয় নি।

ভাগবত আবার কলকাতায় আসবেন এ বছরের শেষে, ডিসেম্বরে। তখন হয়ত দলীয় রাজনীতি বিষয়ক কোনও কথা হলেও হতে পারে। ভাগবত বলেছেন দেশের এই সংকটে মানুষ কে যদি কর্মসংস্থান দেওয়া না যায় তাহলে ‘আত্মনির্ভর ভারত’ শুধুমাত্র স্লোগান হয়েই থেকে যাবে। তিনি বলেন, কর্মসংস্থান মানে শুধুমাত্র চাকরি নয়, কী ভাবে, কোন কাজ করে মানুষ স্বনির্ভর হতে পারবে, সে বিষয়ে ভাবতে হবে। তাঁর সঙ্ঘের সহকর্মীদের তিনি বলেছেন, মানুষের হাতে কাজ তুলে দেওয়ার জন্য কী করতে হবে তার পরিকল্পনা ও রুপায়ন করতে।

এছাড়া করোনাকালে রাজ্যের সঙ্ঘ-কর্মীরা মানুষের সেবায় কী ভূমিকা নিতে পেরেছেন, সে বিষয়েও খোঁজখবর নিয়েছেন ভাগবত। করোনা বিপর্জয়ে কর্মসংস্থানের ব্যবস্থা ও সেবার ব্রতে ব্রতী হয়ে আরও বেশি করে মানুষের কাছে পৌছনোর পরামর্শ দিয়েছেন ভাগবত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *