চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
নিম্নচাপের প্রভাবে এখনই বৃষ্টি থেকে মুক্তি মিলছে না। কারণ নিম্নচাপ উত্তরপ্রদেশ ও বিহার সংলগ্ন এলাকায় অবস্থান করছে। আগামী দুই দিনে আরও উত্তর-উত্তরপূর্ব দিকে সরবে এই নিম্নচাপ। এই নিম্নচাপের সঙ্গেই রয়েছে ঘূর্ণাবর্ত। নিম্নচাপ এলাকা থেকে মহারাষ্ট্র পর্যন্ত রয়েছে অক্ষরেখা। মৌসুমী অক্ষরেখা নিম্নচাপ এলাকা থেকে মালদার ওপর দিয়ে বাংলাদেশ হয়ে মনিপুর পর্যন্ত বিস্তৃত।
এর প্রভাবে উত্তর পূর্ব ভারতের রাজ্য অস,ম মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ ও কাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে আগামী ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বৃষ্টির কমলা সর্তকতা রয়েছে আগামী ২৪ ঘন্টার জন্য। শনিবার ভারী বৃষ্টি হবে কোচবিহার ও আলিপুরদুয়ারে। উত্তরবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গে আকাশ মূলত মেঘলা কোথাও কোথাও আংশিক মেঘলা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি থাকবে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতাতে সকাল থেকে মেঘলা আকাশ। দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। বাতাসের জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি। বাতাসের সর্বোচ্চ জলীয় বাষ্প ৯৬ শতাংশ ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news