চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ফের শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অনুগামীদের দেওয়া পোস্টারে চাঞ্চল্য কলকাতায়। শনিবার সকালে উত্তর কলকাতার বিভিন্ন এলাকায় শুভেন্দু অধিকারীর নামে পোস্টার দেখতে পাওয়া গিয়েছে। শ্যামবাজার পাঁচ মাথার মোড় ছাড়াও, বাগবাদার, শ্যামপুকুর, বিবেকানন্দ রোডে পোস্টারগুলি লাগানো হয়েছে। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে শুভেন্দু অধিকারীর পোস্টার দেখতে পাওয়া গিয়েছে। এদিন সকালে হাওড়া ময়দান এলাকাতেও শুভেন্দু অধিকারীর নামে ব্যানার, পোস্টার চোখে পড়ে। হাওড়া পুর নিগমের মূল প্রবেশপথের সামনে এদিন সকালে চোখে পড়েছে ব্যানার, পোস্টার। যেখানে সরাসরি রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীকে সমর্থন করে পাশে থাকার কথা জানিয়েছেন দাদার অনুগামীরা।
উত্তর কলকাতায় দেওয়া পোস্টারে লেখা হয়েছে, “বিনম্রতায় হও অবনত, প্রতিবাদে ঠিক তত উদ্ধত। মধুলোভী করে ক্ষমতা মিছিল, তুমি ছুঁড়ে দাও মৌচাকে ঢিল। দেহরক্ষীর ঘেরাটোপে ওরা, শুধু আজ গদি আগলায়। তুমিই আবার সূর্য জ্বেলেছো, সকাল আনবে বাংলায়।” এই একই ধরণের পোস্টার লাগানো হয়েছিল কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের এলাকাতেও। পাশাপাশি, হাওড়ায় দেওয়া লেখা রয়েছে, “চিত্ত যেথা ভয় শূণ্য উচ্চ যেথা শির।” একটি হোডিংয়ে লেখা হয়েছে, “শুভেন্দু অধিকারীকে দক্ষ প্রশাসক’ এবং ‘দক্ষ সংগঠক’। সবরকম পোস্টার ও হোডিংয়ের নিচে লেখা ‘আমরা দাদার অনুগামী’।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news