Breaking News
Home / TRENDING / সৌগত রায় সহ পাঁচ তৃণমূল সাংসদ যোগ দেবেন বিজেপি-তে, বিস্ফোরক দাবি অর্জুন সিংয়ের

সৌগত রায় সহ পাঁচ তৃণমূল সাংসদ যোগ দেবেন বিজেপি-তে, বিস্ফোরক দাবি অর্জুন সিংয়ের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

“সৌগত রায় সহ তৃণমূলের পাঁচ সাংসদ বিজেপি-তে যোগদান সময়ের অপেক্ষা।” এমনই বিস্ফোরক দাবি করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। শনিবার সকালে ছটপুজোর অনুষ্ঠানে যোগ দিতে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানেই শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিজেপি-তে যোগদান প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে ব্যারাকপুরের বিজেপি সাংসদ বলেছেন, ”শুধু শুভেন্দু অধিকারীই নয়, সৌগত রায়-সহ অন্তত ৫ জন তৃণমূল সাংসদ যে কোনও সময়ে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদানের জন্য প্রস্তুত। এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা।” অর্জুন আরও বললেন, ”শুভেন্দু অধিকারীর মতো জননেতা যদি তৃণমূল ছেড়ে দেন, সরকার পড়ে যাবে। তৃণমূলের আর কোনও শক্তি থাকবে না।”

এ প্রসঙ্গে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের (Sougato Roy) প্রতিক্রিয়া, ”আমি রাজনীতি ছেড়ে দেব, মরে যাব। তবু বিজেপিতে কিছুতেই যাব না। কারণ, বিজেপিকে সাম্প্রদায়িক দল বলেই আমি মনে করি। তার বিরুদ্ধে লড়াই সবসময় জারি থাকবে। উনি যা বলছেন, তা বিজেপির মিথ্যা প্রচার, গুজব উসকে দেওয়ার নীতি।” প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর সঙ্গে দলের দূরত্ব ঘোচাতে সৌগত রায়কে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময়তেই অর্জুন সিংয়ের এমন মন্তব্য বিভ্রান্তি তৈরি করবে তৃণমূলের অন্দরমহলে, এমনটাই মত রাজনৈতিক মহল। এমনিতেই শুভেন্দু অধিকারীর দলবদল নিয়ে রীতিমতো চাপে তৃণমূল (TMC) শীর্ষ নেতৃত্ব। সেই সময় সৌগত রায় সহ পাঁচ নেতা বিজেপি-তে (BJP) যোগদানের যে বোমা অর্জুন সিং ফাটিয়েছেন, তাতে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করবে বলেই মনে করা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *