চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ গত রবিবার সোনারপুর স্টেশন রোডেসভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।সেই সভা থেকে ওই এলাকার তৃণমূল নেতাদের তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি । শুভেন্দুর অভিযোগ, সোনারপুরের উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগমের সম্পত্তি রকেটের থেকেও বেশি দ্রুত গতিতে বেড়েই চলেছে। সোনারপুরে একাধিক সম্পত্তি রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা বেনামে কিনেছেন বলে অভিযোগ শুভেন্দুর।
এই দাবির সমর্থনে প্রমাণও দেখিয়েছেন তিনি। তা দেখিয়ে তৃণমূলে বিধায়কদের উদ্দেশে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়লেন রাজ্যের বিরোধী দলনেতা। এসবের পাশাপাশি সোনারপুর দক্ষিনের বিধায়ক লাভলি মৈত্রকেও একের পর এক বাক্য বাণে বিদ্ধ করেন শুভেন্দু। এই এলাকার প্রাক্তন বিধায়ক তৃণমূলের জীবন মুখোপাধ্যায়কে পরিকল্পনা করে সরিয়ে দেওয়ার পিছনেও লাভলির হাত রয়েছে বলে দাবি করেন তিনি।রবিবার বিকেলে সোনারপুর থানার অন্তর্গত রাজপুর কদমতলা এলাকা থেকে একটি পদযাত্রা করেন শুভেন্দু। পদযাত্রা শেষ হয় সোনারপুর স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ডে। সেখানেই আয়োজিত প্রতিবাদ সভায় এভাবেই শাসক দলের বিধায়কদের বিরুদ্ধে আক্রমনাত্মক বার্তা দেন বিরোধী দলনেতা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news