Breaking News
Home / TRENDING / রিজার্ভ ডে অর্থাৎ আজই হবে আইপিএল ফাইনাল

রিজার্ভ ডে অর্থাৎ আজই হবে আইপিএল ফাইনাল

চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ দর্শক দের হতাশ করে বাতিল হয়েছিল ম্যাচ । তবে রিজার্ভ ডে অর্থাৎ আজই অনুষ্ঠিত হবে আইপিএল এর ফাইনাল । লাগাতার বৃষ্টির জেরে রবিবার শেষমেশ বাতিলই করতে হল আইপিএল ফাইনাল। সোমবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মেগা লড়াইয়ে মুখোমুখি হবে গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। আইপিএলের ইতিহাসে প্রথমবার রিজার্ভ ডে-তে হবে ফাইনাল। বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়ে রেখেছিল হাওয়া অফিস। আর সেই মতই রবিবার ম্যাচ শুরুর আগেই চালু লাগাতার বৃষ্টি । কিন্তু তা উপেক্ষা করেই আইপিএলের চূড়ান্ত লড়াই দেখতে স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিলেন হাজার হাজার দর্শক। হার্দিকদের ঘরের মাঠে ওঠে ‘ধোনি… ধোনি…’ রবও। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরও যখন বৃষ্টি থাম্ল না তখন নিরাশ হয়েই মাঠ ছাড়লেন ক্রিকেটপ্রেমীরা।

তবে সোমবার বিকেল ৭.৩০ মিনিটে খেলা শুরু হবে বলে জানালেন ম্যাচ রেফারিরা। রবিবার প্রথমে জানানো হয়েছিল বৃষ্টি থেমে গেলে মাঠ প্রস্তুত করে গোটা ২০ ওভারের ম্যাচ শুরুর জন্য রাত ৯.৩৫ মিনিট পর্যন্ত সময় আছে। কিন্তু ঘড়ির কাঁটা ৯.৩৫ মিনিট পেরিয়ে যাওয়ার পরও আবহাওয়ায় কোনও পরিবর্তন ঘটেনি। ফলে আরও ঘণ্টা দেড়েক দেখে এদিনের মতো ম্যাচ বাতিলেরই সিদ্ধান্ত নেওয়া হয়। আইপিএল কর্তৃপক্ষ জানায়, সোমবারও অন্তত ৫ ওভার করে খেলার চেষ্টা করা হবে। কিন্তু তেমনটা না খেলা সম্ভব হলে সুপার ওভারে নির্ধারিত হবে কে চ্যাম্পিয়ন। কিন্তু যদি সুপার ওভারের আয়োজনও যদি সম্ভব না হয়, নিয়ম বলছে, সেক্ষেত্রে গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করে তালিকার শীর্ষে থাকার সৌজন্যে গুজরাটকেই চ্যাম্পিয়ন বলে ঘোষণা করা হবে। সব মিলিয়ে চিন্তায় রয়েছেন দুই দলের ক্রিকেটাররা ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *