চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (TMC) কোষাধ্যক্ষ হলেন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী। শুক্রবার দলের ভার্চুয়াল সভায় একথা ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন সংগঠনের এই গুরুত্বপূর্ণ পদে বসানো হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পুরোনো দিনের সঙ্গীকে। গত ২৪ জুন ফলতার তৃণমূল বিধায়ক তথা কোষাধ্যক্ষ তমোনাশ ঘোষ (Tamonash Ghosh) করোনা আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারপর থেকেই এই আসনে কাকে বসানো হবে সেই নিয়ে বাংলার রাজনৈতিক মহলে জল্পনা চলছিল।
এদিন শুভাশিস চক্রবর্তীর (Suvasish Chakroborty) নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই যাবতীয় জল্পনার অবসান হল। রাজ্যসভার সাংসদ হওয়ার পাশাপাশি বর্তমানে দক্ষিণ ২৪ পরগণা জেলা তৃণমূলের সভাপতির দায়িত্ব শুভাশিসের কাঁধে। সূত্রে খবর, এই মুহূর্তে শুভাশিসের মতো বিশ্বস্ত কাউকে দলের কোষাধ্যক্ষ পদে চেয়েছিলেন মমতা। তাঁর সঙ্গে চার দশকের সম্পর্ক ও বিশ্বস্তার জন্যই কোষাধ্যক্ষ পদ দেওয়া হয়েছে এই রাজ্যসভার সংসদ সদস্যকে। প্রসঙ্গত, চাপা স্বভাবের এই তৃণমূল নেতার ভাবমূর্তি স্বচ্ছ।
এই ঘোষণা ছাড়াও, চলতি মাসের ২১ জুলাইয়ের শহীদ দিবস প্রসঙ্গে ভার্চুয়াল বৈঠকের মমতা বিধায়কদের জানিয়েছেন, করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের কারণে বৃহৎ সমাবেশ করা সম্ভব হচ্ছে না। তাই বুথে বুথে কর্মীদের নিয়ে শহীদ বেদীতে মাল্যদান ও পতাকা উত্তোলনের মাধ্যমে একুশে জুলাই এর সমাবেশ পালন করতে। তবে একটি নির্দিষ্ট জায়গা থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ওইদিন বার্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমফান দুর্নীতি নিয়ে জেরবার তৃণমূল নেতৃত্ব। এদিন ফের দলীয় বিধায়করা মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, দুর্নীতির সঙ্গে যুক্ত কোনও পদাধিকারী রেয়াত করা হবে না।
কেন্দ্র সরকারের পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সহ কয়লা ও রেলকে বেসরকারি করে দেওয়ার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আগামী দিনের পথে নামবে বলে দিন বিধায়কদের জানিয়েছেন মমতা। তৃণমূল নেতৃত্বের নির্দেশে, ৬-১৩ জুলাই রাজ্য জুড়ে প্রতিবাদে শামিল হবেন তৃণমূল কর্মীরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news