Breaking News
Home / TRENDING / শুধু ভারত নয়, গোটা বিশ্বের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে চীন

শুধু ভারত নয়, গোটা বিশ্বের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে চীন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

প্রত্যন্ত হিমালয় উপত্যকা থেকে শুরু করে ছোট ক্রান্তীয় দ্বীপপুঞ্জ পর্যন্ত প্রায় সমস্ত বিশ্বজুড়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে চীন। এমনটা এর আগে আমেরিকার ক্ষেত্রেও হয়নি।

নতুন নিরাপত্তা আইন লাঘু করা নিয়ে হংকংয়ের চাপ রয়েছে বেজিংয়ের ওপর। তার ওপর করোনা অতিমারীর ফলে পশ্চিমের দেশগুলি লাগাতার ভাবে চীনকে আক্রমণ করে চলেছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এর সঙ্গে বাণিজ্য দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে চীন। ফলে আন্তর্জাতিক বাজারে অর্থনৈতিক দিক থেকে ধাক্কা খাচ্ছে বেজিং। এরইমধ্যে ভারতের সঙ্গে চলছে সীমান্ত নিয়ে দ্বন্দ্ব। মুখে কিছু না বললেও যা নিয়ে অস্বস্তিতে রয়েছে শি জিনপিংয়ের সরকার। কারণ দু’দেশের মধ্যে সম্পর্ক যে ভাবে তলানিতে ঠেকেছে তাতে আর্থিক দিক থেকে ক্ষতি হচ্ছে বেজিংই। 

আবার একদিকে দক্ষিণ চীন সাগরে দ্বীপপুঞ্জের অধিকার নিয়ে ভিয়েতনাম ও তাইওয়ানের সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয় চীনের এবং অন্যদিকে পূর্ব চীন সাগরে জাপানের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে বেজিং।

ফলে শুধুমাত্র সীমান্ত নিয়ে ভারত বা করোনা নিয়ে আমেরিকা নয়, রাশিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল সহ বিশ্বের একাধিক দেশের কাছে কোণঠাসা হয়ে গিয়েছে ড্রাগনের দেশ। কূটনৈতিক মহলের মতে, চীন বিশ্বের কাছে সুপার পাওয়ার হিসেবে উঠে এসেছিল। কিন্তু করোনার ফলে প্রতিবেশী সহ একাধিক দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হয় চীনের। শুধুমাত্র কূটনৈতিক স্তরে নয়, অর্থনৈতিক দিক থেকেও গোটা বিশ্ব চীনের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *