Breaking News
Home / TRENDING / সিবিআই দপ্তরের শুভাপ্রসন্ন, চলছে জেরা

সিবিআই দপ্তরের শুভাপ্রসন্ন, চলছে জেরা

নিজস্ব সংবাদদাতা। সারধা চিটফান্ড কেলেঙ্কারিতে আবারও সিবিআইয়ের জেরার সম্মুখীন হতে সিজিও কমপ্লেক্সে এলেন চিত্রকর শুভাপ্রসন্ন ভট্টাচার্য। সিবিআই সূত্রে খবর শুভাপ্রসন্নর দেবকৃপা নামক কোম্পানির তত্বাবধানে একটি চ্যানেল চালাতেন তিনি। চ্যানেলটি লোকসানের সম্মুখীন হলেও তাতে ৩ কোটি টাকা পুনরায় বিনিয়োগ করেন এই চিত্র শিল্পী। কিছুদিনের মধ্যে সেই চ্যানেলটি ৬ কোটি টাকার বিনিময়ে সুদীপ্ত সেনকে বেঁচে দেন তিনি। কি কারণে লোকসানে চলা চ্যানেল ৬ কোটি টাকার বিনিময়ে সুদীপ্ত সেনকে বিক্রি করেদিলেন। এবং সেই লেনদেনে অন্য কোন ব্যক্তি বা গোষ্ঠীর যোগ ছিল কিনা তা জিজ্ঞেসাবাদ করার জন্যই আবারও তাঁকে তলব করেছিল সিবিআই। শুক্রবার সকালে সিবিআই দফতরে আসেন তিনি।
পাশাপাশি, রোজভ্যালির মেদিনীপুর এলাকায় সম্পত্তি কেনাবেচার সাথে সম্পর্ক ছিল লক্ষণ শেঠের। সেই তদন্তে আগেও একবার তলব করা হয়েছিল লক্ষণ শেঠকে। এদিন আবারও তাঁকে তলব করে ইডি। এদিন সকালে ইডি দফতরে আসেন লক্ষণ শেঠ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *