ওয়েব ডেস্ক:
সুষমা স্বরাজের জীবনাবসানে শোকাহত গোটা দেশ। প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রীর মৃত্যুতে শোকবার্তা আসছে আন্তর্জাতিক মহল থেকেও। বিজেপি নেত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারত-বাংলাদেশ সম্পর্ককে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন সুষমা স্বরাজ, বিশ্বাস করেন হাসিনা। রাজনীতির উর্দ্ধে আন্তরিক সুষমার এই অবদান মনে রাখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনা লন্ডন থেকে নিজের শোকবার্তায় বলেন, সুষমা স্বরাজ বাংলাদেশের ভালো বন্ধু ছিলেন। আমরা একজন ভালো বন্ধুকে হারালাম। তিনি এদিন আরও বলেন, ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর অবদানের কথা বাংলাদেশ ভুলবে না।
এইসঙ্গে সুষমা স্বরাজের আত্মার শান্তি কামনা এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুষমা স্বরাজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ বিদেশমন্ত্রী ডঃ একে আব্দুল মোমেনও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news