ওয়েব ডেস্ক:
অযোধ্যার বিতর্কিত জমি যে তাদের, হিন্দু সংগঠনকে তার প্রমাণ দিতে বলল শীর্ষ আদালত। প্রসঙ্গত, মধ্যস্ততাকারীরা ব্যর্থ হওয়ার পর অযোধ্যা মামলার শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে। আজ সেখানেই প্রধান বিচারপতি বলেন, অযোধ্যার বিতর্কিত জমির দখল সংক্রান্ত নির্মোহী আখারার কাছে কোনও রেকর্ড থাকলে তা সর্বোচ্চ আদালতে জমা দিতে হবে। পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের প্রধান রঞ্জন গগৈ নিমোর্হী আখারার আইনজীবী সুশীল জৈনকে বুধবার এই নির্দেশ দেন।
বিচারপতিদের বক্তব্য, এই মুহুর্তে দখলদারি নিয়ে আলোচনা চলছে, অতএব নির্মোহী আখারাকে তাদের দখল সংক্রান্ত প্রমাণ পেশ করতে হবে। এইসঙ্গে বলা হয়েছে, যদি তাদের হাতে রেভিনিউ সংক্রান্ত কোনও রেকর্ড থাকে, তাহলে আরও ভাল প্রমাণ হিসেবে গণ্য হবে।
উল্লেখ্য, নির্মোহী আখারা অযোধ্যার বিতর্কিত জমির পরিচালনা এবং মালিকানার অধিকার পেতে চায়। তাদের দাবি, অনাদিকাল থেকে জমির দখলদারি তাদের। বিগ্রহের সেবাইতশিপের অধিকারও রয়েছে তাদেরই হাতে। যদিও বিষয়গুলিরই প্রমাণ দিতে হবে বলে সাফ জানান প্রধান বিচারপতি।
এদিকে নির্মোহী আখরার তরফে আরও দাবি, ১৯৩৪ সাল থেকে সেখানে অহিন্দুদের ডুকতে দেওয়া হয় না। সেই জন্যই তাদের দাবিকে সম্মান জানানো উচিত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news