ওয়েব ডেস্ক:
যা আন্দাজ করেছিলেন বিশেষজ্ঞরা তাই ঘটল, রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানর এক ঘন্টার মধ্যে ঋণে সুদের হার কমালো স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এসবিআই জানিয়ে দিল, তহবিল সংগ্রহের খরচের ভিত্তিতে দেওয়া ঋণে (এমসিএলআর) এক বছরে ৮.৪০ শতাংশ থেকে কমিয়ে ৮.২৫ শতাংশ করা হল সুদ। অর্থাৎ গাড়ি-বাড়ি ঋণ নেওয়ার ক্ষেত্রে সুদের হার কমাতে চলেছে এসবিআই। তবে শুধু এসবিআই একা নয়, রিজার্ভ ব্যাঙ্কের রেপো হার কমানোর পর অন্যান্য ব্যাঙ্কগুলিও সুদ কমানোর কথা ভাবছে।
প্রসঙ্গত, আজ আর্থিক নীতি নির্ধারণ কমিটির বৈঠক শেষে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস ৩৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর ঘোষণা করেন আনুষ্ঠানিক ভাবে। যার ফলে রেপো রেট কমে দাঁড়ায় ৫.৪০ শতাংশ। এ নিয়ে চলতি বছরে চার বার রেপো রেট কমাল শীর্ষ ব্যাঙ্ক। রিভার্স রেপো রেট ৩৫ বেসিস পয়েন্ট কমে দাঁড়াল ৫.১৫ শতাংশ।
এরপরেই একাধিক ঋণের ক্ষেত্রে সুদের হার কমানোর সিদ্ধান্ত নিল দেশের বৃহত্তম ব্যাঙ্ক পরিষেবা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news