Breaking News
Home / TRENDING / চলে গেলেন বিজেপি নেত্রী সুষমা স্বরাজ

চলে গেলেন বিজেপি নেত্রী সুষমা স্বরাজ

নিজস্ব সংবাদদাতা।

প্রয়াত হলেন বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ আচমকাই শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আনা হয় এইমস হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। প্রথম মোদি সরকারের ক্যাবিনেটে বিদেশ মন্ত্রকের দায়িত্বে ছিলেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে ২০১৯ সালের নির্বাচনে দাঁড়াননি তিনি। মধ্যপ্রদেশের বিদিশা থেকে সাংসদ ছিলেন তিনি। দীর্ঘ সময় ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন এই বর্ষীয়ান রাজনীতিক। তাঁর মৃত্যু সংবাদ পাওয়া মাত্রই এইমস হাসপাতালে আসতে শুরু করেন বিজেপির সর্বস্তরের নেতারা। রাতে এমইমস হাসপাতালে আসেন বিজেপি সভাপতি অমিত শাহ। আসেন বিজেপির কার্যকরী সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর, রাজনাথ সিং, নীতীন গড়করি প্রমূখ।

টুইটারে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।‌ তিনি লেখেন, “সুষমা স্বরাজের প্রয়াণে ভারতীয় রাজনীতির সঙ্গে ব্যক্তিগত ভাবে আমারও ক্ষতি হল।” এদিন যখন লোকসভায় কাশ্মীর নিয়ে বিল পাশ হয়। তখন টুইট করে মোদি সরকারকে শুভেচ্ছা জানান সুষমা স্বরাজ। কিন্তু, রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়লে, তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে, সেখানেই মৃত্যু হয় তাঁর। চেন্নাই থেকে টুইট করেন শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এআইসিসি থেকে শোক প্রকাশ করা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর প্রয়াণে।

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়ার সরকারী সিদ্ধান্তে বিজেপি শিবিরে জয়োল্লাস। ঠিক তখনই বেদনাদায়ক এই খবরে হতাশা ছড়াল বিজেপির সর্বস্তরের কর্মী মহলে। ১৯৫২ সালের ১৪ ফেব্রুয়ারি জন্ম সুষমার। সত্তরের দশকের ছাত্র রাজনীতি থেকে তাঁর আত্মপ্রকাশ। পেশাগতভাবে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী। হরিয়ানা থেকে সবচেয়ে কম বয়সে মন্ত্রী হয়েছিলেন তিনি। এক সময় দিল্লির মুখ্যমন্ত্রীও ছিলেন কিছুদিন। অটল বিহারি বাজপেয়ির মন্ত্রিসভাও গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল তাঁর। দ্বিতীয় ইউপিএ জমানায় লালকৃষ্ণ আডবানীর পর লোকসভায় বিরোধী দলনেত্রীর দায়িত্ব সামলেছিলেন দক্ষ হাতে। সেই সময় টুজি স্পেকট্রাম ও কোলগেট কেলেঙ্কারিতে সংসদে তাঁর ভাষণ ছিল চর্চার বিষয়। সুষমা স্বরাজের মৃত্যুতে ভারতীয় রাজনীতির একটি অধ্যায় শেষ হল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *