Breaking News
Home / TRENDING / মাননীয় মোদী, আপনি খুব খারাপ লোক

মাননীয় মোদী, আপনি খুব খারাপ লোক

সুমন ভট্টাচার্য:

মান্যবর,

আপনি একজন খারাপ লোক।
আপনি খারাপ লোক, কারণ আর কেউ যেটা পারে না, সেটা আপনি করে দেখিয়েছেন। আমরা, মানে বাঙালিরা যে শ্যামাপ্রসাদকে ভুলে গিয়েছিলাম, হৃদয়ের কুলুঙ্গিতে কিংবা মনের মণিকোঠাতেও স্থান দিতে ভয় পেতাম, তাঁকে আপনি সসম্মানে ভারতাত্মা হিসাবে প্রতিষ্ঠা করে দিয়েছেন। আপনি প্রমাণ করে দিয়েছেন, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ বলে শুধু আউড়ে গেলে হবে না, জীবনের প্রতিটি রক্তবিন্দু দিয়ে সেটা বিশ্বাস করতে হবে।

আপনি খারাপ লোক, কারণ যে ভাবেই হোক আপনি আমজনতাকে বিশ্বাস করাতে পেরেছেন, ভারত রাষ্ট্র হিসাবে অনেক কিছু করতে পারে। জাতীয়তাবাদ শব্দটাকে বলিউড আর ক্রিকেটের চৌহদ্দি থেকে বার করে আমজনতার হেঁসেলে ঢুকিয়ে দিয়েছেন। এবং এই বঙ্গের বামপন্থীরা এবং তথাকথিত লিবারেলরা এই জাতীয়বাদকে আর পিছনে ঠেলে দিতে পারবেন না। ইয়ে আজাদি ঝুটা হ্যায় শ্লোগান তুলে আপনার ন্যারেটিভকে নস্যাৎ করে দিতে পারবে না। আন্তর্জাতিকতাবাদী বামপন্থীদের এইরকম অসহায় শেষ কবে দেখিয়েছে, বলুন।

আপনি খারাপ লোক, কারণ আপনি আবদুল্লাদের ১৯৫৩ মনে করিয়ে দিতে পেরেছেন। সংসদে দাঁড়িয়ে আপনার স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ যখন বলছেন, কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে আটক বা গ্রেফতার করা হয়নি, আর তার বিপরীতে দাঁড়িয়ে শ্রীনগর থেকে ফারুক চিৎকার করছেন যে তিনি গৃহবন্দি, তখন আমার ১৯৫৩ সালের গ্রীষ্মের কথা মনে পড়ে যাচ্ছে । শ্যামাপ্রসাদের মৃত্যুর দিন তাঁর সঙ্গী, জনসঙ্গের সাবেক নেতারা একই রকম ভাবে চিৎকার করেছিলেন না, তাঁরা সত্যিটা জানতে চান! পাহাড়ের মানুষ তো আবদুল্লারা, জানতেন না ইতিহাসও সমুদ্রের মতো। সবকিছুকে ফিরিয়ে দেয়। ২০১৯-এর অগস্টে এসে হয়তো আবদুল্লারা এই অমোঘ সত্যটা বুঝতে পারলেন।

আপনি খারাপ লোক, নরেন্দ্র মোদী। কারণ, আপনি রাষ্ট্র হিসাবে ভারতকে শ্রদ্ধা করতে শেখাচ্ছেন। সেটা যতটা বর্হিবিশ্বের কাছে, ততটাই হয়তো আমাদের নিজেদের কাছেও। আপনার প্রধান সমালোচক যারা, যারা এ দেশের বিশ্ববিদ্যালয় থেকে ১৮ টাকা বেতনে পড়ে এখন মার্কিন মুলুকে থাকে এবং ডলারে রোজগারের পাশাপাশি ভারতের সামাজিক অবস্থা নিয়ে ভীষণ চিন্তিত থাকেন, তাঁরাই! এদের জন্য আপনি আমাদের কলকাতার একটি ছেলে, তরুণ নাট্যকার সুমিত্র বন্দ্যোপাধ্যায়ের ইন্ডিয়া আর ভারত নাটকটা সাজেস্ট করে দিতে পারেন। যেখানে নাট্যকার গুজরাটে আপনার জনপ্রিয়তা দেখানোর পাশাপাশি প্রশ্ন ছুঁড়ে দেন, দিল্লির জেএনইউ’র বিপ্লবীরা কেন ছত্তীশগঢ়ে না গিয়ে, বস্তারে না থেকে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে পড়ায় আর ডলার গোনে!
বিশ্বাস করুন, নরেন্দ্র মোদী, আপনি যে খারাপ লোক সেটা আরও বুঝতে পেরেছি আমেরিকা গিয়েই। যতবার ফিলাডেলফিয়ায় গিয়েছি আর ফ্রিডম বেলের সামনে দাঁড়িয়েছি, ততবার ভেবেছি আমরা কেন ওইরকম হয়ে উঠতে পারলাম না! কেন রাষ্ট্র হিসাবে ভারত পিছিয়ে যায়? ততবার বুঝেছি আমাদের একজন খারাপ লোকের দরকার ছিল। যিনি আব্রাহাম লিঙ্কনের মতো দাসপ্রথার অবসানে যুদ্ধ ঘোষণা করতে পারবেন। আমাদের শেখাবেন, বাড়িতে জাতীয় পতাকা টাঙিয়ে রাখার মধ্যে কোনও অগৌরব নেই, বরং মাতৃভূমির প্রতি ভালোবাসা আছে। গভীর মমত্ববোধ আছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

One comment

  1. arpita khandait

    খুব ভালো লাগলো রে ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *