Breaking News
Home / TRENDING / ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত বৈঠকে ডাক পাবে না এবিভিপি, সাফ জানালেন শিক্ষামন্ত্রী

ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত বৈঠকে ডাক পাবে না এবিভিপি, সাফ জানালেন শিক্ষামন্ত্রী

নীল রায়।

রাজ্যের কলেজের ও বিশ্ববিদ্যালয়গুলিতে অনুষ্ঠেয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে সেই বৈঠকের ডাক পাবে না বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। মঙ্গলবার বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের ঘরে বসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “সমস্ত ছাত্র সংগঠন নিয়ে বৈঠকে বসবে শিক্ষা দফতর। আমার ইচ্ছা দু’বছর অন্তর হোক ছাত্র সংসদ নির্বাচন। দেখা যাক আলোচনায় কি হয়।” স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে, এবিভিপি-কেও কি এই বৈঠকে ডাকা হবে? শিক্ষামন্ত্রীর জবাব, “যারা এ রাজ্যে দীর্ঘদিন ছাত্র আন্দোলন করছে, তাদেরকেই ডাকা হবে। এই তালিকায় এবিভিপি পড়ে না।”

শিক্ষামন্ত্রীর এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় রাজ্য এবিভিপির নেতা সুবীর হালদার বলেন, “পার্থবাবু এবিভিপি-কে ভয় পাচ্ছেন বলেই এমন কথা বলছেন। ওঁর উচিত লিংডো কমিশনের সুপারিশ মেনে সঠিক ভাবে ভোট করানো। রাজ্যে মোট আমাদের ৫০০টি ইউনিট তৈরি রয়েছে। বৈঠকে ডাক না পেলেও, আমাদের শক্তি কী তা ভোটে  দেখিয়ে দেব।” শিক্ষামন্ত্রীকে এই ছাএনেতা ইতিহাস ঘেঁটে বঙ্গে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ভূমিকা খতিয়ে দেখতে বলেন। সঙ্গে সুবীর আরও বলেন, “বাংলায় ১৯৪৯ সাল থেকে এবিভিপি রাজনীতি করছে। একমাত্র ছাত্র সংগঠন, যাদের রেজিস্ট্রেশন আছে। এটা বোধহয় ওনার জানা নেই।” প্রসঙ্গত, গত দু’বছর ধরে রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বন্ধ। শিক্ষামন্ত্রী চলতি বছরেই ছাত্র সংসদ নির্বাচন করানোর পক্ষে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *