ওয়েব ডেস্ক:
জার্মানিতে আক্রান্ত ভারতীয়র পাশে দাঁড়িয়ে সুষমা স্বরাজ জানিয়ে দিলেন তিনিই প্রবাসী ভারতীয়দের চৌকিদার।
উল্লেখ্য, সুদূর জার্মানির মিউনিখ শহরে আক্রান্ত হয়েছেন এক ভারতীয় দম্পতি। তাঁদের পাশে দাঁড়াল ভারতের বিদেশমন্ত্রক। ওই দম্পতির উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় এক দুষ্কৃতী। আক্রান্ত হন প্রশান্ত বাসারুর এবং স্মিতা বাসারুর। দুষ্কৃতী হামলায় প্রাণ হারিয়েছেন প্রশান্ত। গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন স্মিতা বাসারুর। এই অবস্থায় প্রশান্তের ভাইকে মিউনিখে পাঠানোর ব্যবস্থা করেছে বিদেশমন্ত্রক। একই সঙ্গে জার্মানির ভারতীয় দূতাবাসকে ওই দম্পতির দুই সন্তানের দিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে।
এদিন নিজেকে প্রবাসী ভারতীয়দের সুরক্ষার দায়িত্বপ্রাপ্ত চৌকিদার বলে মন্তব্য করে বিদেশমন্ত্রী টুইট করেন, প্রশান্তের ভাইকে মিউনিখ পাঠানোর ব্যবস্থা করছে বিদেশ মন্ত্রক।
এইসঙ্গে মিউনিখ প্রশাসন এবং ভারতীয় দূতাবাসের তত্পরতার জন্য তাদের অভিনন্দন জানিয়ে বাসারুর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সুষমা স্বরাজ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news