Breaking News
Home / TRENDING / লোকসভার ফল ঘোষণা পিছোতে পারে, জানতে ক্লিক

লোকসভার ফল ঘোষণা পিছোতে পারে, জানতে ক্লিক

ওয়েব ডেস্ক:

লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছিল ২৩ মে। তবে ফলপ্রকাশের দিন হয়তো পিছিয়ে হতে পারে ২৮শে মে। কেন এই পাঁচ দিনের দেরি? শুক্রবার নির্বাচন  কমিশন সুপ্রিম কোর্টে জানিয়েছে, ‘অন্তত পঞ্চাশ শতাংশ ভিভিপ্যাট স্লিপ গণনা করতে গেলে বা মিলিয়ে দেখতে গেলে ফল প্রকাশ করতে অন্তত আরও পাঁচ দিন লাগবে তাদের।’ সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন আরও জানিয়েছ, বহু বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে ৪০০ বেশি বুথ রয়েছে। ওইসব জায়গায় ভিভিপ্যাট স্লিপ গণনা করতে গেলে অন্তত ৮-৯ দিন লেগে যাবে। প্রসঙ্গত, দেশের ২১টি বিরোধী দল দাবি করেছিল, গণনার সময় অন্তত ৫০ শতাংশ ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখা হোক। এনিয়েই মামলা চলেছে সুপ্রিম কোর্টে। কমিশনের বক্তব্য হাতে গণনা করতে যাওয়ার অর্থ ভোটের ফলের দেরি।  যেসব বিধানসভা কেন্দ্রে ৪০০ বেশি বুথ রয়েছে সেখানে ফল প্রকাশ হতে পারে ৩০ মে বা ৩১ মে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *