ওয়েব ডেস্ক:
কদিন ধরেই গরমেও উদাসিন হাওয়া। তা যে ছিল ঘূর্ণাবর্তের প্রস্তুতি, আজ পরিস্কার হয়ে গেলো।
হাওয়া অফিস জানিয়ে দিল, চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। দোসর নিম্নচাপ অক্ষরেক্ষা। ফলে শনি ও রবি, দুদিন-ই ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে রাজ্যে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, শনিবার মূলত দক্ষিণবঙ্গে, নদিয়া, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা ও বীরভূমে ঝড়বৃষ্টি হতে পারে। রবিবার ঝড়বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।তবে রবিবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কলিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে নিম্নচাপের সঙ্গে কালবৈশাখির সতর্কবার্তাও জারি হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news