Breaking News
Home / TRENDING / সার্জিক্যাল স্ট্রাইক ২, সাফল্য জানাতে সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র

সার্জিক্যাল স্ট্রাইক ২, সাফল্য জানাতে সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র

ওয়েব ডেস্ক:

দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকের সম্পর্কে জানাতে সর্বদলীয় বৈঠক ডাকাল কেন্দ্র। বৈঠক ডাকলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। আজ, মঙ্গলবার বিকেল পাঁচটায় বৈঠক হবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ হন ৪৯ জওয়ান। এরপর বদলা চাইছিল গোটা দেশ। মোদী সরকার যোগ্য জবাব দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল। এইসঙ্গে সেনাকে পূর্ণ স্বাধীনতা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। অবশেষে ঘটনার ১২ দিনের মাথায় জবাব দিল ভারতীয় সেনা। আজ পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে বিমানহানা চলায় ভারত।

দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক কীভাবে হয়েছে ইত্যাদি বিষয়ে বিকেলের সর্বদলীয় বৈঠকে সরকারের তরফে জানানো হবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, পুলওয়ামার হামলার পরও সর্বদলীয় বৈঠক হয়েছিল। ওই বৈঠক ডেকেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সেই বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সবদল সহমত হয়েছিল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *