ওয়েব ডেস্ক:
মঙ্গলবার ভোররাতে এলওসি ডিঙিয়ে পাকিস্তানকে জবাব দেয় ভারতীয় বিমান বাহিনী। দেশের সেনা বাহিনীর সেই সাফল্যে আনন্দে রাস্তায় নামলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। জাতীয় পতাকা হাতে বিজেপি নেতা রাস্তায় নামেন আজ। বিমান বাহিনীর সাফল্যে পথ চলতি সাধারণ মানুষকে লাড্ডু খাওয়ান তিনি।
প্রসঙ্গত, পুলওয়ামা হামলার জবাবে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ১২ টি মিরাজ ২০০০ ভারতীয় যুদ্ধবিমান ১০০০ কেজি বোমাবর্ষণ করে পাক জঙ্গিগোষ্ঠীর একধিক ঘাঁটি ধ্বংস করে দেয়। যার ফলে ২০০ থেকে ৩০০ জঙ্গী নিকেশ হয়েছে বলে জানা গিয়েছে। ভারতের প্রত্যাঘাতের পর বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, সরকার বলেছিল জবাব দেবে। মঙ্গলবার গভীর রাতে সেই জবাব দেশের বাহিনী দিয়েছে। কৈলাস বিজয়বর্গীয় আরও জানান, আশা করি মোদী সরকারের আমলে পাকিস্তান আর জঙ্গি হানায় মদত দেবে না। দিলে দেশের সেনা এভাবেই জবাব দেবে বলে জানান কৈলাশ।
এই খুশিতে রাজ্য বিজেপির সদর দফতর থেকেও একটি মিছিল বার হয়। জাতীয় পতাকা হাতে রাজ্য বিজেপির কর্মীরা বৃষ্টি উপেক্ষা করে সেন্ট্রাল এভিনিউ হয়ে বড়বাজার পর্যন্ত মিছিল করেন। চলে মিষ্টি মুখও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news