Breaking News
Home / TRENDING / সীমান্ত পারে পাক তৎপরতা, ভারতীয় সেনাপ্রধানদের জরুরি বৈঠক

সীমান্ত পারে পাক তৎপরতা, ভারতীয় সেনাপ্রধানদের জরুরি বৈঠক

ওয়েব ডেস্ক:

এয়ার স্ট্রাইকের পরই দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এবার জরুরি বৈঠকে বসল ভারতের সেনাপ্রধানরা। সকালে বিমানহানার পর বৈঠকে হয়েছিল মন্ত্রীসভার। স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীকে নিয়ে বৈঠকে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার জরুরি বৈঠক বসলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সেনাপ্রধান বিপিন রাওয়াত ও বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া। জানা গিয়েছে, পাকিস্তান যেন কোনোভাবেই কোনও আঘাত করতে না পারে, সেটাই নিশ্চিত করতে এই বৈঠক।

উল্লেখ্য, ভোর রাতে পাকিস্তানে ঢুকে বিমান হানায় পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিগুলি গুঁড়িয়ে দিয়ে আসে ভারত। মনে করা হচ্ছে, এই হামলা পুলওয়ামা হামলার ভারতীয় জবাব। এদিকে এরপরেই নড়েচড়ে বসেছে পাকিস্তান। সে দেশের সেনা ও সরকারে তৎপরতা শুরু হয়েছে। লাহোরে সেনাপ্রধানদের সঙ্গে জরুরী বৈঠকে বসেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী৷ এই বৈঠকের পর পাকিস্তানের তরফ থেকে কোন রকম মুভমেন্ট করা হলে ভারতও স্বাভাবিকভাবেই জবাব দেবে৷ সব মিলিয়ে ক্রমশ যুদ্ধ পরিস্থিতি দানা বাঁধছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ এমত অবস্থায় সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে চান ভারত ভারতীয় সেনাপ্রধানরা।’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *