চ্যনেল হিন্দুস্থান ডেস্কঃ নাইট বাহিনীর সামনে এখন প্লে-অফ পাহাড়। আর এবার প্লে-অফে টিকে থাকতে গেলে শেষ চার ম্যাচের ম্যাচের প্রত্যেকটি তে জিততে হবে কেকেআর কে । এর মধ্যে একটি ম্যাচেও যদি হেরে যায় তাহলেই প্লে-অফ থেকে ছিটকে যাবে নীতীশ রাণা , রিঙ্কু সিং -এর দল। আর এই লক্ষ্য নিয়েই সোমবার ঘরের মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর । গত ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সাত নম্বরে রয়েছে পাঞ্জাব । সমসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৮ নম্বরে রয়েছে কলকাতা। রানের বিচারে এগিয়ে থাকায় লিগ তালিকায় একেবারে শেষে থাকা তিন দলের মধ্যে যেমন এগিয়ে কেকেআর । পয়েন্ট টেবিলের সব চেয়ে নিচে রয়েছে পাঞ্জাব । আজকের ম্যাচে যদি কেকেআর কে পাঞ্জাব হারাতে পারে তাহলে এক লাফে পয়েন্ট তেবিলের ৩ নম্বরে পৌঁছে যাবে পাঞ্জাব। একই ভাবে সুযোগ রয়েছে কেকেআর -এর কাছেও । পাঞ্জাবকে হারাতে পারলে শুধু প্লে-অফ সমীকরণের লড়াইয়ে টিকে থাকাই নয়, লিগ তালিকায় দুই বা তিন ধাপ উপরে উঠে যাওয়ারও সম্ভাবনা রয়েছে তাদের সামনে। গতম্যাচে হায়দরাবাদের মাঠে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ছিল কলকাতা । আর এরপরই কেকেয়ার এর সংগ্রহে এসেছে আরও ২ পয়েন্ট । তবে পয়েন্টের সমীকরণের কচকচানি নয়, শ্রেফ মানসিকতার বিচারে যে জয় কলকাতা শিবিরকে ভরসা জোগাবে। কারণ, হায়দরাবাদ ম্যাচে নামার আগে সমীকরণটা ছিল, পাঁচে পাঁচ। আপাতত যা চারে চার করার। পাঁচ ম্যাচের কোনওটাতে হারলেই প্লে-অফের সমীকরণ থেকে বিদায়, এমন সমীকরণের জাঁতাকল কাঁধে নিয়ে নেমে জয় তুলে এনেছে কেকেআর। তাই ঘরের মাঠে পাঞ্জাব কে হারাতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news