নিজস্ব সংবাদদাতাঃ
রাজ্যে জুরে কলেজে ভর্তির নামে তোলা আদায় চক্র নিয়ে যখন স্বয়ং মুখ্যমন্ত্রী চিন্তিত, তখন টাকা নিয়ে ভর্তির অভিযোগে এসকে জসিমুদ্দিন নামে এক যুবককে হাতেনাতে ধরল পুলিশ। পুলিশ সুত্রে খবর, জসিমুদ্দিন সুরেন্দ্রনাথ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। আজ দুপুরে জগত সিনেমার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের ঠিক আগে সে তিরিশ হাজার টাকা নেয় শ্রেয়সী পাত্র নামের এক ছাত্রীর কাছ থেকে। মেয়েটিকে বঙ্গবাসী, সুরেন্দ্রনাথ বা সিটি কলেজে জুওলজি হনার্সে ভর্তি করে দেবে বলেছিল সে। ধৃত এসকে জসিমুদ্দিন মুর্শিদাবাদের বাসিন্দা হলেও পড়াশোনার সূত্রে এপিসি রোডের একটি মেসে থাকে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news