Breaking News

নিজস্ব সংবাদদাতা, বাসন্তীঃ
মাস খানেক আগে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানার উত্তর রামচন্দ্রখালী গ্রামের বাসিন্দা নার্গিস সেখকে কাজ দেওয়ার নাম করে দিল্লি নিয়ে গিয়ে পাচারকারীদের হাতে বিক্রি করে দিয়ে আসে স্থানীয় যুবক আনারুল সেখ। নার্গিসের স্বামীর শারীরিক অসুস্থতার জন্য সংসার চালাতে একটা কাজের খুব দরকার ছিল। তাই পাশের গ্রামের আনারুলকে বললে সে ঐ গৃহবধূকে কাজ দেওয়ার নাম করে দিল্লিতে নিয়ে বিক্রি করে দিয়ে আসে। সেখানে তাকে আটকে রেখে খারাপ কাজ করাতে চাইলে, কোনও রকমে উপস্থিত বুদ্ধি খাটিয়ে সেখান থেকে পালিয়ে আসেন নার্গিস। দিন দুয়েক আগে তিনি শ্বশুরবাড়ি ফেরেন। সোমবার সেই খবর পেয়ে অভিযুক্ত আনারুল ও তার সঙ্গীরা লাঠি রড নিয়ে চড়াও হয় নার্গিসের বাড়িতে। বেধড়ক মারধরের পাশাপাশি এ বিষয়ে কাউকে জানালে প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এই ঘটনায় আতঙ্কিত ঐ গৃহবধূ ও তার পরিবারের লোকেরা। মঙ্গলবার এ বিষয়ে বাসন্তী থানায় আনারুল ও তার সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ঐ গৃহবধূ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ আটক বা গ্রেফতার হয়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *