Breaking News
Home / TRENDING / চুঁচুড়া পৌরসভায় রহস্য পোস্টার—‘মাত্র ২ শতাংশ’

চুঁচুড়া পৌরসভায় রহস্য পোস্টার—‘মাত্র ২ শতাংশ’

নিজস্ব সংবাদদাতাঃ

সকাল সকাল দফতরে কাজ করতে এসে কর্মীদের চক্ষু ছানাবড়া। চুঁচুড়া পৌরসভা ছেয়ে গেছে আশ্চর্য পোস্টারে। না, কোনও দাবিদাওয়ার পোস্টার নয়, রাজনৈতিক সংগঠনেরও না। তাহলে কী? পোস্টারে লেখা ‘শুধুমাত্র ২%’, ব্যাস এটুকুই। আর কিছু উল্লেখ নেই। সূত্রের খবর, এই পোস্টার নাকি পৌরসভার ঠিকাকর্মীরা লাগিয়েছেন। যে কোনও কাজ করার জন্য তাঁদের নাকি পৌরসভার অর্থ দফতরের আধিকারিকদের ২ শতাংশ কমিশন দিতে হয়। তার প্রতিবাদেই এই পোস্টার লাগানো হয়েছে। গতকাল সকালে প্রথম দারোয়ানের চোখে পড়ে অদ্ভুত পোস্টার। ভাবা হয়েছিল কর্মীদের কোনও দাবিদাওয়া, মাইনে অথবা বোনাস সংক্রান্ত বিষয়। কিন্তু, এখনও পর্যন্ত তেমন দাবি প্রকাশ্যে আসেনি। অন্যদিকে, কোনও রাজনৈতিক সংগঠনও এই পোস্টার লাগানোর কথা স্বীকার করেনি।

পৌরসভার চেয়ারম্যান গৌরীকান্ত মুখোপাধ্যায়ও ধোঁয়াশায়। তিনি বলেন, ‘এখনও কিছু বুঝতে পারছি না। আমিও আজ অফিসে এসে দেখলাম। জানার চেষ্টা করছি। কর্মীদের কোনও দাবিদাওয়া নাকি সেটা জানার চেষ্টা করছি। আপাতত কিছু বুঝতে পারছি না।’ গৌরকান্তিবাবুর অনেক রকম ভাবছেন। সম্প্রতি পৌরসভার কর্মীদের মাইনে বেড়েছে। সেক্ষেত্রে ক্যাজ়ুয়াল কর্মীরা এই কাজ করে থাকতে পারে। দুর্গাপুজো আসছে, সেক্ষেত্রে বোনাস বৃদ্ধির ব্যাপারও হতে পারে। তবে সবটা না জেনে মন্তব্য করতে চাননি পৌরসভার চেয়ারম্যান সাহেব।

কানাঘুঁসো কিন্তু বলছে, যে কোনও কাজের জন্য ঠিকাকর্মীদের পৌরসভার অর্থ দফতরের আধিকারিকদের ২ শতাংশ কমিশন দিতে হয়। তারই প্রতিবাদে এই পোস্টার।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *