Breaking News
Home / TRENDING / যশোদা বেনকে শাড়ি দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন বৌদি দাদাকে বলুন, কটাক্ষ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার

যশোদা বেনকে শাড়ি দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন বৌদি দাদাকে বলুন, কটাক্ষ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার

নীল রায়।

“যশোদা বেনের পায়ে শাড়ি দিয়ে মমতা বলেছেন বৌদি একটু দাদাকে বলুন।” এমনটাই বললেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া (Surender Singh Ahluwalia)। বুধবার দিল্লিতে মমতা মোদীর (Narendra Modi) বৈঠক। তার কিছুক্ষণ আগে নিজের সংসদীয় এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হন এই বিজেপি (BJP) সাংসদ। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তড়িঘড়ি প্রধানমন্ত্রীর সাক্ষাৎপ্রার্থী হওয়া ও যশোদা বেনকে শাড়ি দেওয়া ঘটনাকে তীব্র কটাক্ষ করেন তিনি।

সুরিন্দর সিং আলুওয়ালিয়া বলেন, “কাল বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আচমকাই যশোদা বেনের সঙ্গে দেখা হয়েছিল। তখন বিমানবন্দরেই থাকা রাজ্য সরকারের একটি কাউন্টার থেকে শাড়ি কিনে যশোদা বেনের পায়ে দিয়েছেন তিনি। সঙ্গে বলেছেন বৌদি একটু দাদাকে বলুন।” কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমার ও সিবিআই লুকোচুরি খেলা নিয়ে বর্তমানে বেজায় চাপে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তড়িঘড়ি দিল্লিতে যোগাযোগ করে প্রধানমন্ত্রীর সাক্ষাৎপ্রার্থী হয়েছেন মমতা। তার এমন উদ্বেগের পরিস্থিতিকে কটাক্ষ করে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া।

তিনি বলেন, “দিদিকে বলো”-তে গোটা সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে। তাতে কিন্তু আর কোনও কাজ হচ্ছে না। তাই মুখ্যমন্ত্রী নিজেই বলছেন এখন দাদাকে বলুন।” প্রসঙ্গত, লোকসভা ভোটে ভরাডুবির পর প্রশান্ত কিশোর (Prashant kishor) তৃণমূল কংগ্রেসের দায়িত্বে এসেছেন। তাঁরই উদ্যোগে “দিদিকে বলো” কর্মসূচি শুরু হয়েছে। এদিন সেই কর্মসূচিকেও কটাক্ষ করেছেন বর্ধমান দুর্গাপুরে বিজেপি সাংসদ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *