ওয়েব ডেস্ক:
পুজোর মুখে রাজ্যে আসছেন অমিত শাহ। দলীয় সভা করার পাশাপাশি শহর কলকাতার বেশ কয়েকটি পুজোর উদ্বোধনও করবেন তিনি। জানা গিয়েছে, আগামী ১ অক্টোবর রাজ্যে আসছেন বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অথবা EZCC-তে দলীয় সভা করবেন তিনি। এই সূচির মধ্যেই চারটি পূজো মন্ডপের উদ্ধোধনও করবেন।
সংগঠন মজবুত করতে মরিয়া বিজেপি বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে দুর্গাপুজোকে ‘হাতিয়ার’ করতে চাইছে। সেই লক্ষ্যে পুজোয় প্রতিযোগিতাও চালু করেছে তারা। কোন ক্লাব কমিটি কতটা নিষ্ঠাভরে রীতি ও আচার মেনে পুজো করছে, তার ওপরই হবে প্রতিযোগিতা। জয়ী ক্লাব বা কমিটি দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার।
প্রসঙ্গত, ২০২১-এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এখন থেকেই পশ্চিমবঙ্গে দলের সংগঠনে জোর দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেক্ষেত্রে দুর্গাপুজোকে হাতিয়ার করেই দলীয় সংগঠন পাকাপোক্ত করতে চাইছে রাজ্যের গেরুয়া শিবির। সেই সূত্রেই শাহ’কে দিয়ে পুজোর উদ্বোধন করিয়ে চমক দিতে চায় তারা। তবে কোন চারটি পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ, তা এখনও স্পষ্ট নয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news