নীল রায়।
শুরু হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎকার। বুধবার প্রায় আড়াই বছর পর রাজধানীতে পরস্পরের মুখোমুখি হলেন তাঁরা। গতবছর বীরভূমে শান্তিনিকেতনের সমাবর্তন অনুষ্ঠানে দেখা হয়েছিল মোদি-মমতার। এদিন পিএম টুইটার হ্যান্ডেল থেকে এই সাক্ষাৎকারের দুটি ছবি পোস্ট করা হয়। একটি ছবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ফুলের স্তবক দিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছেন। অন্যটিতে দুজনে বসে পারস্পরিক আলোচনা সারছেন। সৌজন্যের আবহেই শুরু হয়েছে এই বৈঠক।
মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা থেকে দিল্লিতে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে মমতা থাকছেন ৭ নম্বর লোক নির্মাণ মার্গের বাড়িতে। এদিন বিকেল চারটের কিছু আগে ৭ নম্বর লোক কল্যান মার্গের প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশ্যে রওনা হন তিনি। একাধিক দাবি-দাওয়াও ছাড়াও রাজ্যের নাম বদল নিয়ে এই বৈঠকে সরব হবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে রাজনৈতিক মহল তথা দেশবাসীর আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু রাজীব কুমার। সিবিআইয়ের হাত থেকে বাঁচতে বর্তমানে তিনি বেপাত্তা। মোদী- মমতা বৈঠকে সেই প্রসঙ্গ উঠতে পারে বলেই জোর জল্পনা রাজনৈতিক মহলে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news