Breaking News
Home / TRENDING / গোপন কথাটি গোপনেই থাক, রায় শীর্ষ আদালতের

গোপন কথাটি গোপনেই থাক, রায় শীর্ষ আদালতের

ওয়েব ডেস্ক

গোপনীয়তা মৌলিক অধিকার, গোপনীয়তা রক্ষার অধিকার হরণ বৈআইনি, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বাধীন ৯ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মতভাবে এই রায় দেন। প্রায় তিন সপ্তাহ ধরে চলা মামলার শুনানির শেষে এই ঐতিহাসিক রায় দিল দেশের শীর্ষ আদালত। ব্যক্তিগত অধিকার রক্ষায় কোনও সীমারেখা টানা যাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়। জাতীয় সংবিধানের ২১তম ধারা অনুযায়ী গোপনীয়তা মৌলিক অধিকার হিসেবে চূড়ান্ত হল। তবে, কিছু কিছু ক্ষেত্রে গোপনীয়তায় বিধিনিষেধ রয়েছে। এরপরেই পাঁচজন বিচারপতির বেঞ্চ এই  সিদ্ধান্ত নেবেন যে, আধার গোপনীয়তার অধিকার লঙ্ঘন করছে কি না?  তবে, এখনও পর্যন্ত আধার কার্ড নিয়ে চূড়ান্ত সুপ্রিম রায় আসেনি। যার ফলে দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত বিভিন্ন ইস্যুতে আধার বাধ্যতামূলক করা হবে কি না, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। তবে, আধার নিয়ে এখনও রায় না আসলেও সু্প্রিম কোর্টের এই রায় নি:সন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উল্লেখ্য প্রায় তিন সপ্তাহ ধরে এই মামলার শুনানি চলল। অপরদিকে, এই রায়কে স্বাগত জানিয়েছেন বিজেপি নেতা সু্ব্রমাণিয়ম স্বামী ও কংগ্রেস নেতা পি চিদাম্বরম। অপরদিকে গোপনীয়তা রক্ষার অধিকার মৌলিক নয় বলে বারবার দাবি করা অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল রাও এদিন এই রায়কে স্বাগত জানিয়েছেন।

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *