ওয়েব ডেস্ক
তিন তালাক নিয়ে যখন রাজ্য রাজনীতি সরগরম, তখন সদা সর্বদা সরব তৃণমূল আপাতত নীরবতার পথই বেছে নিয়েছে। তবে বুধবার দূর্গা প্রতিমা বিসর্জন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হতেই তাঁকে একহাত নিয়ে বিজেপি সরকার জানায়, দূর্গা প্রতিমা বিসর্জন স্থগিত করে হিন্দু-মুসলিম ভাগাভাগি করতে চাইছেন মুখ্যমন্ত্রী।
বুধবার মুখ্যমন্ত্রী নির্দেশ জারি করেন, এবছর একই দিনে দশমী এবং মহরম হওয়ায় সেদিন প্রতিমা বিসর্জন করা যাবে না। ১লা অক্টোবরের পর বিসর্জন করতে হবে প্রতিমা।
আর এই আদেশ শোনার পরই এক সাক্ষাৎকারে বিজেপি নেতা রাহুল সিনহার দাবি, “বিজেপি এই আদেশের বিরোধিতা করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হবে।”
তিনি আরও বলেন, “গতবছরও তিনি দূর্গা প্রতিমা বিসর্জন করা নিয়ে একইরকম মন্তব্য করেছিলেন। সেবারও হাই কোর্টের তরফে মুখ্যমন্ত্রীর এই নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করা হয়। এবারও একই একই পথে হাঁটতে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী। হিন্দু-মুসলিম বিভেদ সৃষ্টি করতে চাইছেন তিনি। আমরা সেটা মেনে নেব না। প্রয়োজনে আবারও হাই কোর্টের দ্বারস্থ হব।”
বিজেপি নেতা সম্বিত পাত্র জানান, “মুখ্যমন্ত্রী ভোটের রাজনীতি করছেন। তিনি দেশের আইন ব্যবস্থাকে এতটুকু পরোয়া করেন না। তিনি শুধু ভোট ব্যাঙ্কের রাজনীতিতে বিশ্বাসী। রাজ্যের মানুষ এর জবাব দেবেন।”
যদিও এই আদেশ জারি করার কয়েক ঘণ্টা পরেই মুখ্যমন্ত্রী টুইটে জানান, “দূর্গা পুজো এবং মহরম একই দিনে হওয়ায় দূর্গা প্রতিমা বিসর্জন স্থগিত করা হবে মাত্র ২৪ ঘণ্টার জন্য। অক্টোবরের ২,৩ এবং ৪ তারিখে বিসর্জন করা হবে।”
আগের বছরেও মুখ্যমন্ত্রী একই নিয়ম জারি করেছিলেন। তবে কলকাতা হাই কোর্ট সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করেছিল। তবে এবছর কী হবে তা সময়ের অপেক্ষা।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news