নিজস্ব সংবাদদাতা :
নির্ভয়া কাণ্ডে দোষীদের মৃত্যুদণ্ডই বহাল থাকছে। সোমবার ৩ অভিযুক্তের সাজা পুনর্বিবেচনার আর্জি খারিজ করে এই সিদ্ধান্ত জানায় সুপ্রিম কোর্ট। ৪ অপরাধীর মধ্যে ৩জন আদালতে প্রাণভিক্ষা করেছিল। ২০১৭ সালের ৫ মে মুকেশ, পবন, বিনয় এবং অক্ষয়কে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছিল আদালত। এরপরই কম বয়সের দোহাই দিয়ে প্রাণভিক্ষা করে ৩ অভিযুক্ত। প্রসঙ্গত, ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে এক চলন্ত বাসে নির্ভয়াকে ধর্ষণ করে বাসের চালক সহ ৬জন। এরপর নির্ভয়া ও তার বন্ধুকে গুরুতর আঘাত দিয়ে রাস্তায় ফেলে পালায় ধর্ষকেরা। নির্ভয়ার আঘাত এতটাই গুরুতর ছিল যে তার ক্ষুদ্রান্ত ৯৫% বাদ দিতে হয়। নির্ভয়াকে এয়ার অ্যাম্ব্যুলেন্সে সিঙ্গাপুরে উড়িয়ে নিয়ে যাওয়া হয় অঙ্গ প্রতিস্থাপনের জন্য। সেখানে মৃত্যু হয় নির্ভয়ার । দেশজুড়ে এই বর্বরতার বিরুদ্ধে ঝড় ওঠে। জনরোষের মুখে পড়ে ৬ধর্ষকের ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার শুরু হয়। এদের মধ্যে একজনের বয়স ১৮র কম হওয়ায় তাকে জুভেনাইল হোমে পাঠানো হয়। বাকি ৫জনের মধ্যে অভিযুক্ত রাম সিংহ জেলের ভিতর আত্মহত্যা করে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news