নীল বণিকঃ
উত্তরবঙ্গের একাধিক জায়গায় লাগাতার বিস্ফোরণ ঘটাতে তৈরি হচ্ছিল গ্রেটার কোচবিহার লিবারেশন অর্গানাইজেশনের জঙ্গিরা। পুলিশের হাতে ধরা পরা চার জঙ্গি জেরায় এমনটাই জানিয়েছে বলে সূত্রের খবর। জিসিএলও জঙ্গিরা অসম ও মনিপুরের বিভিন্ন জায়গা থেকে বিস্ফোরক মজুত করছিল। কোচবিহারের কয়েকজন যুবক বর্তমানে আধুনিক অস্ত্র প্রশিক্ষণ নিতে মনিপুরে ঘাঁটি গেড়েছে বলে খবর পেয়েছে সিআইডি। বর্তমানে সিআইডির কাছে বড় চ্যালেঞ্জ কোচবিহার ও মালদা থেকে গ্রেটার কোচবিহারের উগ্র জঙ্গি কার্যকলাপে যুক্তদের আটক করা। না হলে যে কোনদিন জেলা কোচবিহার অশান্ত হয়ে উঠতে পারে। সূত্রের খবর, অবস্থার পরিপ্রেক্ষিতে গোটা উত্তরবঙ্গ জুড়ে জঙ্গি সংগঠনটির সদস্যদের খোঁজ করছে সিআইডি। উত্তরপূর্বের জঙ্গি সংগঠনগুলিও গ্রেটার কোচবিহার লিবারেশান অর্গানাইজেশনকে সাহায্য করছে বলে সিআইডির কাছে খবর আছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news