Breaking News
Home / TRENDING / আত্মবিশ্বাস ফেরাতে নিজেকে আইনস্টাইন ভাবুন

আত্মবিশ্বাস ফেরাতে নিজেকে আইনস্টাইন ভাবুন

নিজস্ব সংবাদদাতাঃ

নিজেকে আইনস্টাইন ভাবুন। মহাবিজ্ঞানীর ছবির সামনে দাঁড়িয়ে ভাবুন ফটোফ্রেমের জিনিয়াসটি আপনি, আপনিই আপেক্ষিকতাবাদের জনক। দেখবেন ওমনি ম্যাজিক ঘটে গেছে। অনুভব করবেন আপনি আসলে তীব্র মেধাবী ব্যক্তি। অর্থাৎ আপনার ভেতরের শক্তি জাগ্রত হবে সঙ্গে সঙ্গে। সেন্ট পারসেন্ট আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। কেটে যাবে মনের কোণ জমে থাকা অতীত ব্যর্থতার কালো মেঘ। সম্প্রতি এমনটাই দাবি করেছেন একদল মনস্তত্ববিদ।

তাঁরা গবেষণা করে দেখেছেন ভার্চুয়াল রিয়েলিটির নিরন্তর ধ্যান ব্যক্তিকে অ্যাকচুয়াল রিয়েলিটিতে নিয়ে যেতে পারে। যার ফলে তৈরি হয় ভার্চুয়াল বডি। গবেষকদের ভাষায় এরনাম ‘ভার্চুয়াল এমবডিমেন্ট’। ছবির মানুষটিকে ‘আমি’ ভাবতে ভাবতে নিজের ভেতরে তৈরি হয় একইরকম আবহাওয়া। ব্যক্তি অনুভব করে সামনের মানুষটা সে।

উইনিভার্সিটি অব বার্সিলোনার গবেষকদের মতে নিজের প্রতি আস্থা হারিয়েছেন যাঁরা তাঁদের এই সম্মোহন পদ্ধতির মাধ্যমে আত্মবিশ্বাসী করে তোলা যায়। আইনস্টাইন বলেই না, পৃথিবী বিখ্যাত মেধাবী ব্যক্তিদের ছবির ব্যবহারে সম্মোহন পদ্ধতিতে সুস্থ করে তোলা যায় মানসিক ভাবে ভেঙে পড়ে মানুষকে।

সাড়া জাগানো গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘জার্নাল অব ফ্রনটিয়ার্স ইন সাইকোলজি’তে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *