Breaking News
Home / TRENDING / অপরাধীদের রাজনীতিতে প্রবেশ আটকাতে সংসদকে আইন করতে বলল সুপ্রিম কোর্ট

অপরাধীদের রাজনীতিতে প্রবেশ আটকাতে সংসদকে আইন করতে বলল সুপ্রিম কোর্ট

নিজস্ব সংবাদদাতা
অপরাধীদের রাজনীতির ময়দানে প্রবেশ আটকাতে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। দাগী আসামী বা অপরাধীরা যাতে ভোটে দাঁড়াতে না পারে সেজন্য সংসদকে অবিলম্বে আইন তৈরি করতে বলল শীর্ষ আদালত। এদিন চিফ জাস্টিস দীপক মিশ্রের নেতৃত্বে ৫ বিচারকের বেঞ্চ জানায় যে আদালত অপরাধীদের রাজনীতিতে প্রবেশ করা আটকাতে পারে না। কিন্তু একজন সুষ্ঠ প্রশাসন সমাজের অধিকার। ফলে সংসদের উচিত অবিলম্বে একটি এমন আইন তৈরি করা যাতে অপরাধীরা রাজনীতির আঙ্গিনায় প্রবেশই না করতে পারে। উল্লেখ্য, ভারতের ১৭০০ সাংসদ ও বিধায়ক, মানে সারা দেশের নির্বাচিত প্রতিনিধিদের এক তৃতীয়াংশের একটু বেশী, নেতাদের ওপর কেস চলছে । বর্তমান আইন অনুযায়ী, একজন নেতার ওপর অপরাধমূলক কেস চললে বা দোষী সাব্যস্ত হলে তিনি ৬ বছর নির্বাচনে দাঁড়াতে পারবেন না। তবে অপরাধে অভিযুক্ত কোনও নেতাকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার কোনও আইন নেই। এই নিয়মে পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি পিটিশন দায়ের করা হয়েছিল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *