Breaking News
Home / TRENDING / আমি দলদাস নই তাই বনধের দিন কোর্টে যাব না : অরুণাভ

আমি দলদাস নই তাই বনধের দিন কোর্টে যাব না : অরুণাভ

নিজস্ব সংবাদদাতাঃ

বুধবারের বনধের গায়ে টক টক গন্ধ পাচ্ছে কংগ্রেস ও বাম! তাই ছাত্র মৃত্যুর বিরোধিতা করলেও বনধ নিয়ে তাদের মত স্বাভাবিকভাবেই ভিন্ন। এরই মধ্যে কংগ্রেস নেতা ও আইনজীবী অরুণাভ ঘোষ একটি তৃতীয় মতামতের উত্থাপন করেছেন। তাঁর বক্তব্য, রাজনৈতিক বাধ্যবাধকতার কারনে বাম বা কংগ্রেস বিজেপির বনধ সমর্থন করতে পারবে না, এটাই স্বাভাবিক। তাই বলে প্রতিবাদটাকে আরও জোরাল করতে আলাদা করে বনধ ডাকাও কী যায় না! প্রশ্ন অরুণাভর। তাঁর কথায়, “আমি জানি কংগ্রেস ও বামেদের নিচু তলার বহু কর্মী ও সমর্থক মনে মনে এই বনধ সমর্থন করছেন। বনধ কে ডাকল, রাজনৈতিক মহলে তা অবশ্যই বিচার্য। কিন্তু সাধারণ মানুষের কাছে বনধ কেন ডাকা হল সেটা বড় বিষয়।” তাঁর নিজের দল কংগ্রেস তো বটেই এমনকি বাম মহলেও অরুণাভর যথেষ্ট গ্রহনযোগ্যতা আছে। এমনকি তাঁর তৃণমূল বিরোধী বিভিন্ন বক্তব্যের জন্য কট্টর বিজেপি বিরোধী হওয়া সত্ত্বেও পদ্ম শিবিরেও তিনি অপ্রিয় নন। ‘বুধবার সব বিরোধী দলের বনধ ডাকা উচিত’ এই মর্মে চ্যানেল হিন্দুস্তানে কলম লেখার পর তিনি ইতিমধ্যেই বহু জায়গা থেকে সাধুবাদ পেয়েছেন। একথা নিজেই জানিয়েছেন অরুণাভ। তবে বাম ও কংগ্রেস নেতৃত্ব এই বিকল্প প্রস্তাবে সহমত নয়।
রাজ্য কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এই বিষয়ে বলতে গিয়ে বলেন, “আমরা ইস্যুটির নিন্দা করছি। কিন্তু বনধ নিয়ে এখনই ভাবছি না।” সিপিএম নেতা ও বিধায়ক সুজন চক্রবর্তীর কথায়, “”ইসলামপুরে ছাত্র মৃত্যুর ঘটনা নিয়ে যেভাবে প্রতিবাদ করা প্রয়োজন আমরা সেই সেই ভাবে প্রতিবাদ করেছি। বামপন্থী ছাত্র সংগঠনগুলো রাস্তায় নেমে এই ঘটনার প্রতিবাদ করেছে, ছাত্র ধর্মঘট ডাকা হয়েছে। বিজেপি এখন রাজনীতি করতে চাইছে। তাই এই বনধ ডেকেছে। বিজেপি বিভাজনের রাজনীতি করতে চাইছে।”
‘বিজেপি রাজনীতি করছে’ বলে সুজনবাবু ঠিক কি বলতে চাইছেন তা এদিন তিনি স্পষ্ট করেননি। বিজেপির এক নেতার কথায়, একটি রাজনৈতিক দল তো রাজনীতিই করবে। বুঝতে হবে তাদের রাজনীতিটি দেশ ও মানুষের পক্ষে হচ্ছে কি না!
অন্যদিকে অরুণাভ তাঁর নিজের সিদ্ধান্তে ও মতামতে অনড়। বিজেপির ডাকা বনধের সমর্থন তিনিও করতে পারেন না। তবে যে ইস্যুতে বনধ ডাকা হয়েছে সেই ইস্যুতে পূর্ণ সমর্থন রয়েছে অরুণাভর। তাই তিনি নিজেও বুধবার কোর্টমুখো না হয়ে বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর বক্তব্য, “আমার সৌভাগ্য কোনও রাজনৈতিক বাধ্যবাধকতায় আমায় দলদাস হতে হয়নি। আমার ডাকে কেউ সাড়া দিক বা না দিক আমি একলাই চলব।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *