Breaking News
Home / TRENDING / বিজেপির বনধ ঘিরে সরগরম রাজনৈতিক মহল

বিজেপির বনধ ঘিরে সরগরম রাজনৈতিক মহল

নিজস্ব সংবাদদাতা, ক্যানিং:
বুধবার বিজেপির ডাকা ১২ ঘন্টা বাংলা বনধকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। আগামি কালের বনধের সাফল্য বা ব্যর্থতার ওপরই ঝুলে রয়েছে ২০১৯র রাজনৈতিক চিত্র, এমনটাই মনে করছে শাসক দল। তাই তারা রীতিমতো সভা, মিছিল করে বনধের বিরোধীতা করে চলেছে। আজ ক্যানিংয়ে বেলা এগারোটা থেকে শাসক দল বনধের বিরোধিতায় প্রচার শুরু করে। তবে যে ঘটনার প্রতিবাদে কালকের বনধ ডেকেছে বিজেপি, তা রাজনৈতিকভাবে না হলেও নৈতিকভাবে সমর্থন করছেন অনেকেই। ফলে বনধ সফল হওয়ার সম্ভাবনা ভাবিয়ে তুলছে তৃণমূলকে। প্রচুর পুলিশ নামিয়ে বনধ আটকানোর চেষ্টা তো থাকবেই, পাশাপাশি, অযথা পরিবেশ অশান্ত করার চেষ্টাও হতে পারে বলে মনে করছে বিজেপি। ফলে তারাও বনধের প্রচারে রাস্তায় নেমেছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *