ওয়েব ডেস্ক:
ফের সুপ্রিম-ধাক্কা খেলেন পি চিদাম্বরম। এদিন বিপাকে পড়ে জরুরিভিত্তিক শুনানির আর্জি জানান কংগ্রেস নেতার আইনজীবী কপিল সিব্বল। কিন্তু সেই আবেদন তালিকাভুক্ত না হওয়ায় শুনানি হবে না, সাফ জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। অর্থাৎ হাজার চেষ্টা করেও গ্রেফাতারির খাঁড়া থেকে মুক্তি পাচ্ছেন না প্রাক্তন অর্থমন্ত্রী!
প্রসঙ্গত, আজ সকালেও অস্বস্তিতে পড়ে চিদাম্বরমের আইনজীবীরা। বিচারপতি রামান্নার এজলাসে চিদাম্বরমের ‘স্পেশাল লিভ পিটিশনের’ মামলা উঠলে তা পাঠিয়ে দেওয়া হয় প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের কাছে। এর ফলে সুবিধা হল সিবিআইয়ের। এতে করে কংগ্রেস নেতাকে হেফাজতে নিতে অনেকটাই সময় পেয়ে যাচ্ছে তদন্তকারীরা। এরপর জরুরিভিত্তিক আবেদন তালিকাভুক্ত না হওয়ায় শুনলেন বিচারপতি রমন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news