ওয়েব ডেস্ক:
বিশ্বের সবচেয়ে প্রাচীন অণুজীবের দেহাবশেষের সন্ধান পেলেন কানাডার বিজ্ঞানীরা। প্রায় ৩.৭৭ বিলিয়ন বছর আগের এইসব অণুজীবের জৈব-তাত্ত্বিক নকশা পেলেই প্রমাণিত হবে এই তথ্য। কানাডার বিজ্ঞানীরা দাবি করছেন এটিই বিশ্বের সবচেয়ে পুরনো জীবাশ্ম।
ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনে গত বুধবার এ সংক্রান্ত একটি বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়, জীবাশ্মগুলি দেখতে ক্ষুদ্র ফিলামেন্ট এবং টিউব ব্যাকটেরিয়া আকৃতির যেগুলি সম্ভবত লোহার ওপর ছিল।
কানাডার কুইবেক অঞ্চলে পৃথিবীর প্রাচীনতম পাললিক শিলা স্তরের নুভ্যুয়াগিটাক সুপ্রাক্রাসটাল বেল্টে পাওয়া গিয়েছে এইসব আণুবীক্ষণিক জীবাশ্ম। ইউসিএল আর্থ সায়েন্সেস এবং লন্ডন ন্যানো টেকনোলজি সেন্টারের গবেষক মাথিউ ডড বলেন, এই আবিষ্কার প্রমাণ করছে যে- সাগরের গভীর তলদেশে পৃথিবীর উপরিভাগের উষ্ণায়ণ কমতে থাকার সময় থেকেই এই অণুজীবের উৎপত্তি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news