ওয়েব ডেস্ক:
স্পিকারের সিদ্ধান্তই শেষ কথা, রায় শীর্ষ আদালতের। বুধবার সুপ্রিম কোর্ট রায় দিয়ে জানিয়ে দিল, কর্ণাটকের ১৫ জন বিক্ষুব্ধ বিধায়কের ইস্তফায় স্পিকারের সিদ্ধান্তই শেষ কথা হিসেবে বিবেচনা হবে।
সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে কুমারস্বামী সরকারের ভাগ্য নির্ধারণ করবেন কর্ণাটক বিধানসভার স্পিকার৷ দেশের শীর্ষ আদালত আরও জানিয়েছে, স্পিকারকে একটা নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে চাপ দেওয়া যায় না৷
প্রসঙ্গত, দিন কয়েক আগেই কুমারস্বামী সরকার চূড়ান্ত সংকটে পড়ে। বিধানসভা থেকে ইস্তফা দেয় কংগ্রেস এবং জেডি(এস)-এর ১৫ জন বিধায়ক। যদিও স্পিকার কেআর রমেশ কুমার তাঁদের ইস্তফাপত্র গ্রহণ করেননি। এরপর স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন পদত্যাগী বিধায়করা। বিদ্রোহী বিধায়করা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করে, তাঁদের ইস্তফা গ্রহণের বিষয়ে কর্নাটক বিধানসভার স্পিকারকে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট৷
এদিন কর্নাটকের বিদ্রোহী বিধায়কদের হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী মুকুল রোহতোগি। যদিও প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট করে দেয়, বিধায়কদের ইস্তফার বিষয়ে সিদ্ধান্ত নেবেন স্পিকার। তিনিই শেষ কথা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news