নিজস্ব সংবাদদাতা
প্রয়াত হলেন বিশিষ্ট অভিনেতা স্বরূপ দত্ত। বুধবার ভোররাতে মল্লিক বাজারের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গত শনিবার বাড়িতে পড়ে গিয়ে পায়ে আঘাত পান তিনি। এমনিতেই বয়সের ভারে কাহিল ছিলেন স্বরূপ দত্ত। তার ওপর পায়ে আচমকা আঘাত লাগায় তাঁকে ভর্তি করা হয় মল্লিক বাজারের ওই হাসপাতালে।
কিন্তু জীবনের লড়াই বুধবার রাতেই শেষ হয়ে গেল সত্তরের দশকের এই অভিনেতার। পরিচালক তপন সিংহের অন্যতম পছন্দের অভিনেতা ছিলেন স্বরূপ। সুদর্শন এই অভিনেতার যৌবন বয়সে “আপনজন” ও “পিতাপুত্র”র মতো ছবি করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন। পরিবার সূত্রে খবর এদিন হাসপাতাল থেকে প্রথমে তাঁর দেহ বালিগঞ্জ প্লেসের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে অন্ত্যেষ্টির জন্য রওনা হবে কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্যে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news