নিজস্ব সংবাদদাতা:
গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন দক্ষিণ ২৪ পরগণার মহেশতলা থানার ২৪ নম্বর ওয়ার্ড মেহেমানপুর বিবেকানন্দ পল্লীর বাসিন্দা প্রশান্ত সাহা (৪২)। স্ত্রী ও এক পুত্র সন্তানকে নিয়ে সুখে শান্তিতেই থাকতেন প্রশান্ত। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গিয়েছে, প্রশান্ত বাবু কলকাতার কর্পোরেশন রাস্তার কন্ট্রাক্টরের কাজ করতেন। কিন্তু গত চার বছর আগে এই কাজটি প্রশান্ত বাবুর কাছ থেকে চলে যাওয়ায় মানসিক দিক থেকে ভেঙে পড়েছিলেন তিনি। তারপর ছোটখাটো কাজ করে কোনোক্রমে সংসার চালাতেন তিনি। অভাবের জন্যই তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। তবে গোটা ঘটনার তদন্ত চালাচ্ছেন মহেশতলা থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের মারফত জানা যায়, মঙ্গলবার বিকাল ৩:৩০ মিনিট নাগাদ হঠাৎ করে প্রশান্ত বাবুর বাড়ি থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে তাঁরা ছুটে যান। তাঁরা গিয়ে দেখেন প্রশান্ত বাবু দোতালার ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলছেন। তখন মহেশতলা থানায় খবর দিলে, মহেশতলা থানার পুলিশ এসে প্রশান্ত বাবুকে উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতাল পাঠালে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news