Breaking News
Home / TRENDING / জনসমাগম ছাড়া পুরীতে রথযাত্রা আয়োজনে সম্মতি প্রকাশ শীর্ষ আদালতের

জনসমাগম ছাড়া পুরীতে রথযাত্রা আয়োজনে সম্মতি প্রকাশ শীর্ষ আদালতের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো অব

ঐতিহ্যে যেন ছেদ না পড়ে। তাই জনসমাগম বাদ দিয়েই যেন রথযাত্রার (Rathyatra) আয়োজনে সায় দেওয়া হয়। সুপ্রিম কোর্টের (Supreme Court) কাছে সোমবার এই আর্জিই জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। আর সুপ্রিম কোর্টের রায়ে শেষমেশ মিলল স্বস্তি। শর্তসাপেক্ষে পুরীর রথযাত্রায় সবুজ সংকেত দিল দেশের শীর্ষ আদালত। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে জানিয়ে দেন, শুধুমাত্র পুরীতেই জগন্নাথদেবের রথযাত্রার অনুমতি দেওয়া হল। সেই সঙ্গে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ওড়িশার অন্য কোনও স্থানে রথযাত্রার আয়োজন করা যাবে না। জনতাশূন্য রথযাত্রার বিষয়টিও রাজ্য সরকারকেই নিশ্চিত করতে হবে। জানান প্রধান বিচারপতি। যার প্রেক্ষিতে ওড়িশা সরকারের তরফে আইনজীবী হরিশ সালভে শীর্ষ আদালতকে জানান, প্রয়োজনে কারফিউ জারি করে রথযাত্রা হবে।

এদিন বিচারপতি অরুণ মিশ্রর নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, “রথযাত্রার সঙ্গে কোটি কোটি মানুষের ভক্তি ও বিশ্বাস জড়িয়ে। যদি আগামীকাল ভগবান জগন্নাথের আবির্ভাব না ঘটে তাহলে আগামী ১২ বছর শ্রীক্ষেত্রে প্রভুর দর্শন হবে না। ফলে ধর্মীয় রীতিতে আঘাত হতে পারে।” তাই কেন্দ্র চায়, মহামারীর কথা মাথায় রেখেই ভক্তশূন্য রথযাত্রার অনুমতি দিক সুপ্রিম কোর্ট। কেন্দ্রের এই আবেদনকে সমর্থন জানায় ওড়িশা সরকারও। সেই আবেদনেই শেষমেশ সাড়া মিলল। মুখ তুলে চাইলেন জগন্নাথদেবও!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *