চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
চিনের সঙ্গে সংঘর্ষের আবহেই সোমবার তিনদিনের সফরে রাশিয়া উড়ে গেলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। সূত্রের খবর এই সফরেই রাশিয়ার কাছ থেকে এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেমের দ্রুত ডেলিভারি চাইবেন তিনি। ভূমি থেকে বায়ুতে আঘাত হানতে সক্ষম এস-৪০০-কে রাশিয়ার সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বলে মনে করা হয়। ইতিমধ্যেই তা চিনের অস্ত্রভান্ডারে সজ্জিত রয়েছে। এহেন পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্র। তাই ইতিমধ্যেই সেনার তিন বাহিনীকেই ৫০০ কোটি টাকা প্রতি প্রকল্পে অস্ত্র কেনার ছাড়পত্র দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার (Narendra Modi Govt.)।
Def Min to seek equipment for Su-30 fighter jets, T-90 tanks, warships urgently from Russia
Read @ANI Story | https://t.co/B4vLk8cfBt pic.twitter.com/LCUXHzq6SW
— ANI Digital (@ani_digital) June 22, 2020
পাঁচটি অত্যাধুনিক এস-৪০০ (S-400) ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা ক্রয় করতে ২০১৮ সালের অক্টোবরে মস্কোর সঙ্গে ৫৪৩ কোটি মার্কিন ডলারের চুক্তি করেছিল দিল্লি। গত ফেব্রুয়ারিতে ‘ফেডারেল সার্ভিস অফ মিলিটারি টেকনিক্যাল কার্পোরেশন অফ রাশিয়া’র ডেপুটি ডিরেক্টর ভ্লাদিমির দ্রঝভ জানিয়েছিলেন, ২০২১ সালের মধ্যেই প্রথম এস-৪০০ সিস্টেম হাতে পাবে ভারত। তবে উত্তপ্ত পরিস্থিতিতে নাকি তার আগেই তা ভারতে পাঠানোর অনুরোধ জানানো হবে রাশিয়াকে। একইসঙ্গে ফাইটার জেট (Su-30 & Mig-29), নৌসেনার জন্য যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং টি-৯০ যুদ্ধ ট্যাঙ্কেরও দ্রুত সরবরাহের দাবি জানানো হবে।
ছবি সৌজন্যে এএনআই
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news