Breaking News
Home / TRENDING / সর্বদলীয় বৈঠকে যোগ দিতে দিলীপ ঘোষকে ফোন মুখ্যমন্ত্রীর

সর্বদলীয় বৈঠকে যোগ দিতে দিলীপ ঘোষকে ফোন মুখ্যমন্ত্রীর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ফোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সোমবার সল্টলেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান মেদিনীপুরের সাংসদ। তিনি বলেন, “রাজ্য সরকার আমাদের সর্বদলীয় বৈঠকে যাওয়ার জন্য আমন্ত্রন করেছেন। আমাকে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বদলীয় বৈঠকে থাকার কথা বলেছেন। রাজ্যের স্বার্থে আমি বৈঠকে যাব।” তিনি আরও বলেন, “সরকারকে সবরকম সাহায্য করতে আমরা প্রস্তুুত। সর্বদলীয় বৈঠকে আমফানের ক্ষতিগ্রস্থদের ত্রানের জন্য বিশেষ কয়েকটা দিক তুলে ধরবো।” এছাড়াও রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিজেপি সরকারের কাছে বেশ কিছু দাবি তুলে ধরবে বলে জানান তিনি।

কিন্তুু রাজ্য সরকারের এমন সর্বদলীয় বৈঠক অনেক আগেই ডাকা উচিত ছিল বলে মনে করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেছেন, “লকডাউনের আগে একবার সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর আর এমন বৈঠক করেন নি। ভেবেছিলেন নিজেই সবটা সামলে দেবে। অবস্থা কঠিন হওয়ায় অবশেষে সর্বদলীয় বৈঠক ডাকলেন।” দেরিতে হলেও রাজ্যের কথা মাথায় রেখে এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেন বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে । কংগ্রেসের পক্ষে অন্য কেউ বৈঠকে যোগ দিলেও, ব্যস্ততার কারণে তিনি বৈঠকে যোগ দেবেন না বলে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *